Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের পরিচালনায় ফিরছেন অয়ন সেনগুপ্ত, কবে কোন ধারাবাহিকে জানেন?

ফের পরিচালনায় ফিরছেন অয়ন সেনগুপ্ত, কবে কোন ধারাবাহিকে জানেন?

Online Desk জুলাই 20, 2025
hgjh.png

ওঙ্কার ডেস্ক: অন্ধকারের পর অবশেষে আলোর মুখ দেখলেন পরিচালক অয়ন সেনগুপ্ত। প্রায় আড়াই বছর পর আবারও শুরু করছেন তাঁর পরিচালনার কাজ। আবার নিজের পুরনো ছন্দে ফিরতে পেরে দারুন খুশি এবং আবেগপ্রবণ পরিচালক অয়ন সেনগুপ্ত। যে জায়গার অপেক্ষায় ছিলেন তিনি, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সহায়তায় সেই জায়গা আবার স্বমহিমায় ফিরে পেলেন তিনি।
একসময় পরিচালনার কাজ প্রায় হারিয়ে ফুটপাতে নিজের দোকান শুরু করেন তিনি।‌ দ্বিতীয়বার না ভেবে সংসার চালাতে তখন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন পরিচালক। তবে এবার নিজের দোকান ‘পেটুক’-এর পাশাপাশি একটি ধারাবাহিকের পরিচালনার দায়িত্বে থাকছেন অয়ন সেনগুপ্ত। পরিচালক অয়ন সেনগুপ্তর নতুন কাজ নিয়ে বলেন, “দু’বছর সাত মাস পেরিয়ে মাসের মাথায় পরিচালক শব্দটা আমার নামের সাথে আবার বলতে পারছি। পরিচালক ছিলাম, কিন্তু কোনও ধারাবাহিকে আমার নাম যাচ্ছিল না, কোনও কাজে যুক্ত ছিলাম না। কিন্তু অবশেষে ১ জুলাই থেকে আমি শুটিং শুরু করেছি বায়োসিনে প্রোডাকশন এর প্রযোজনায় সান বাংলায় ‘ক্রাইম ডায়েরি’ ধারাবাহিকের। এর মাধ্যমেই আবারও পরিচালনার কাজ শুরু করেছি।” তিনি আরও বলেন, “এই প্রজেক্টটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি অবজারভার হিসেবে কেরিয়ার শুরু করেছিলাম ‘পুলিশ ফাইলস’ এবং ইটিভির ক্রাইম ডায়েরি প্রজেক্ট এর মাধ্যমে। এই ‘ক্রাইম ডায়েরি’ চলতে চলতেই জীবনের মোড় বদলে অভিনেতা থেকে পরিচালক হয়েছিলাম। আরেকটি বিষয়ে বলতেই হয়, ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের উদ্যোগেই কাজটি পাওয়া। কারণ প্রযোজক যখন খুঁজছিলেন তখন স্বরূপ বিশ্বাস নিজে আমার নাম রেফার করেন, ওনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার কাছে।”
পরিচালকের কথায় “এক সময় আমার মনে হয়েছিল ফেডারেশন হয়তো আমাদের সাহায্য করবে না। তাই সেই ফেডারেশন বা স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে আমি মামলা করেছিলাম। তবে সেইসব এখন মিটে গিয়েছে। তিনি জানান “এর মাঝে অনেকেই জানতে চেয়েছিলেন যে এবার দোকান বন্ধ করে দিচ্ছি নাকি? একেবারেই তা করছি না, আমার শুটিংয়ের মাঝে আমি দোকানেও সময় দিচ্ছি। দোকানটা অবশ্যই থাকবে কারণ আমার খুব খারাপ সময়ে পাশে ছিল এই ‘পেটুক’। তাই তাকে কি করে ভুলে থাকা যায়! এই খারাপ সময়ে প্রচুর চেনা ও অচেনা মানুষেরা ফোনে, মেসেঞ্জারে পাশে থেকেছেন, যারা ছিলেন তাঁদের কাছে আমি কৃতজ্ঞ এবং যারা ছিলেন না তাঁদের কাছেও আমি কৃতজ্ঞ। সকল মানুষকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ।”

Post Views: 262

Continue Reading

Previous: প্রয়াত প্রবীণ পরিচালক চন্দ্র বরোত! ডন ছবির স্মৃতিতে শোকস্তব্ধ বিনোদনজগত
Next: নিজেকে যৌন হেনস্থাকারী হিসেবে স্বীকৃতি দিলেন ট্রাম্প!

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.