Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • ক্রিস মার্টিনের গলায় ‘বন্দে মাতরম’, কনসার্টে উপস্থিত ছিলেন বুমরাহও

ক্রিস মার্টিনের গলায় ‘বন্দে মাতরম’, কনসার্টে উপস্থিত ছিলেন বুমরাহও

Online Desk জানুয়ারি 27, 2025
XFTGH.png

ওঙ্কার ডেস্কঃ আদ : প্রজাতন্ত্র দিবসে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল জনপ্রিয় ব্যান্ড কোল্ডপ্লের কনসার্ট। এদিন কনসার্টে ক্রিস মার্টিন গলায় শোনা গেল ভারতের জাতীয় গর্বের গান ‘বন্দে মাতরম’ ও ‘মা তুঝে সালাম’। বিশেষ দিনে ব্যান্ডের প্রধান ক্রিস মার্টিন এই গান গেয়ে আরও একবার ভক্তদের মন জিতে নিলেন। তাঁর গলায় গান দুটি শুনে উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন।
গান দুটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে মধ্যে ভাইরাল হয়েছে। গায়কের গানের সঙ্গে গলা মিলিয়েছে দর্শকেরাও। ভিডিওতে দেখা গেছে অত্যন্ত মগ্ন হয়ে ‘বন্দে মাতরম’ গাইছেন ক্রিস। ভিডিওটি শেয়ারও করেছেন তাঁর ভক্তরা। ‘প্রজাতন্ত্র দিবসে ক্রিস মার্টিনের কণ্ঠে বন্দে মাতরম শুনে গর্বিত’ বলে মন্তব্যও করেছেন এক নেটিজেন।
কনসার্টে উপস্থিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেট তারকা জসপ্রিত বুমরাহ। বুমরাহকে দেখে দর্শকের উচ্ছ্বাস দ্বিগুণ হয়ে যায়। তাঁকে নিয়েও ক্রিস একটি গান গেয়ে শোনান। গানটির কথা ছিল, ‘জাসপ্রিত বুমরাহ, আমার সুন্দর ভাই। ক্রিকেটের রন্ধ্রে রন্ধ্রে সেরা বোলার।’ গানটির সময় পর্দায় বুমরাহর বোলিংয়ের কিছু মুহূর্ত প্রদর্শিত হয়। এই গানটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কোল্ডপ্লে তাদের ‘মিউজিক অফ দ্য স্ফিয়ারস’ ওয়ার্ল্ড ট্যুরের অংশ হিসেবে ভারতে নানান কনসার্ট করেছে। বর্তমানে কোল্ডপ্লে তাদের ভারতে সফর শেষ করার পরে এপ্রিলে কোল্ডপ্লে হংকংয়ের পরের কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছে।

Post Views: 150

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টে ঝুলে রইল ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ! পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি
Next: ফের হ্যাকারদের নিশানায় ডোনা গাঙ্গুলি, খোলা হল ভুয়ো অ্যাকাউন্ট

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.