Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • রংমিলান্তী পোশাকে ফের ‘একসঙ্গে’ দেব-শুভশ্রী, ‘ধূমকেতু’ রিলিজের আগে পৌঁছলেন বড়মার মন্দিরে

রংমিলান্তী পোশাকে ফের ‘একসঙ্গে’ দেব-শুভশ্রী, ‘ধূমকেতু’ রিলিজের আগে পৌঁছলেন বড়মার মন্দিরে

Online Desk আগস্ট 13, 2025
cfg.png

ওঙ্কার ডেস্ক: যেমন কথা তেমন কাজ, বুধবার নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিলেন দেব-শুভশ্রী। ‘আইনের প্যাঁচ’ কাটিয়ে অবশেষে দশ বছর বাদে মুক্তির আলো দেখতে চলেছে তাঁদের ‘ধূমকেতু’। আর সেই সিনেমার জন্যই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে একফ্রেমে ধরা দিয়ে বাংলা সিনেমার নিয়ে সরব হয়েছেন জুটিতে। কথোপকথনে পুরনো আবেগ, মান-অভিমান, খুনসুঁটি ধরা দিলেও ‘দেশু’ জুটি বুঝিয়ে দেন তাঁরা আদ্যোন্ত পেশাদার শিল্পী। বুধবার আরও কাছাকাছি দেব-শুভশ্রী। সঙ্গী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। আর সেই মুহূর্তের সাক্ষী বড়মা।
একই রঙয়ের পোশাকে নির্ধারিত সময়ে পৌঁছে গেলেন নৈহাটির বড়মায়ের মন্দিরে। পাশাপাশি বসে দুজনে। লাল শাড়ি। সিঁদুরে রাঙানো সিঁথি। করজোরে দেবের পাশে মায়ের পুজোয় মগ্ন শুভশ্রী। অপর পাশেই লাল রঙের পাঞ্জাবিতে বসে দেব। একমনে মায়ের কাছে প্রার্থনায় রত টলিউড ছবির জুটি। বাংলা সিনেমার স্বার্থে পেশাদারিত্বকে এগিয়ে রেখে দেশু জুটি যেভাবে ফিরলেন, তাতে অনুরাগীদের আকাঙ্ক্ষার পারদ যে আরও চড়ল, তা বলাই বাহুল্য। বড়মায়ের মন্দির থেকে ‘প্রাক্তন’ তারকাজুটির এহেন ব্লকবাস্টার ফ্রেম দেখে উত্তেজনায় তাঁরা। বাংলাজুড়ে যেভাবে ধূমকেতু ঝড় উঠেছে, তাতে এই ছবি যে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করবে, সেই ভবিষ্যদ্বাণী আগেই করেছে সিনেমহল। এবার ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে শুধু দেব-শুভশ্রী জুটির ম্যাজিক ফিরে পাওয়ার অপেক্ষা।
ইতিমধ্যেই রাজ্যজুড়ে অগ্রীম বুকিংয়ে মেগাবাজেট বলিউড এবং দক্ষিণী সিনেমা ‘ওয়ার ২’, ‘কুলি’কেও ছাপিয়ে গিয়েছে বাংলা সিনেমা ‘ধূমকেতু’। এই সিনেমা যে টলিউডের ভাণ্ডার চাঙ্গা করার অন্যতম ‘টনিক’ হতে চলেছে, তা বেশ আন্দাজ করা যাচ্ছে। বুধবার ফের নস্ট্যালজিয়া উসকে বড়মায়ের কাছে একফ্রেমে ধরা দেব-শুভশ্রী দিলেন ।

Continue Reading

Previous: পুরী মন্দিরে হুমকির জেরে বাড়তি সতর্কতা দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে
Next: ‘ক্ষমা চাইতে হবে’, আরজি করের নির্যাতিতার বাবাকে আইনি নোটিস কুণালের

সম্পর্কিত গল্প

New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
Steamed-Chicken-Momo-Recipe-Collage.png

চিকেন মোমো রেসিপি: স্বাদ, পুষ্টি ও প্রস্তুতপ্রণালির বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
death-f.jpg

সৌদি আরবে ড্রোন হামলায় ভারতীয়ের মৃত্যু, আহত আরও ২

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.