Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘ক্ষমা চাইতে হবে’, আরজি করের নির্যাতিতার বাবাকে আইনি নোটিস কুণালের

‘ক্ষমা চাইতে হবে’, আরজি করের নির্যাতিতার বাবাকে আইনি নোটিস কুণালের

Online Desk আগস্ট 13, 2025
kunal-d.jpg

ওঙ্কার ডেস্ক: আরজি কর কাণ্ডে নিহত তরুণীর বাবাকে আইনি নোটিস পাঠালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণাল ঘোষের মধ্যস্থতায় রাজ্য সরকার সিবিআইকে টাকা দিয়েছে বলে সংবাদ মাধ্যমে অভিযোগ করেছিলেন নির্যাতিতার বাবা। সেই অভিযোগের প্রেক্ষিতে কুণাল ঘোষ অভয়ার বাবাকে আইনি চিঠি পাঠালেন। তৃণমূল নেতার দাবি, ভিত্তিহীন অভিযোগ করার কারণে অভয়ার বাবাকে ক্ষমা চাইতে হবে।

উলেখ্য, আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এক বছর অতিক্রান্ত। এখনও বিচার চেয়ে পথে নামতে হচ্ছে নির্যাতিতার বাবা মাকে। গত শনিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন তাঁরা। সেই অভিযানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সামিল হয়েছিলেন। দলীয় পতাকা ছাড়া মিছিলে অংশ নিয়েছিলেন বহু বিজেপি কর্মীও। সেই মিছিল থেকে পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি হয়। তার আগে সরকারের বিরুদ্ধে এবং সিবিআই এর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভয়ার বাবা। তিনি অভিযোগ করেছিলেন সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। কুণাল ঘোষের মধ্যস্থতায় রাজ্য সরকার টাকা দিয়েছে।

অভয়ার বাবার এই মন্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন কুণাল। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি, আজ ওঁনাকে আইনজীবীর নোটিস পাঠিয়েছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন। আশা করি কাল বা পরশু চিঠি পেয়ে যাবেন। উনি মিডিয়াকে বলেছেন, ‘সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে।’ ওঁরা যাদের মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে। অয়ন ওঁকে চিঠি পাওয়ার পর চার দিন সময় দিয়েছে। তারপর মামলা করব।’

Post Views: 216

Continue Reading

Previous: রংমিলান্তী পোশাকে ফের ‘একসঙ্গে’ দেব-শুভশ্রী, ‘ধূমকেতু’ রিলিজের আগে পৌঁছলেন বড়মার মন্দিরে
Next: ‘নথির সংখ্যা বাড়ানো ভোটারবান্ধব পদক্ষেপ’, এসআইআর প্রসঙ্গে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.