Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘নথির সংখ্যা বাড়ানো ভোটারবান্ধব পদক্ষেপ’, এসআইআর প্রসঙ্গে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

‘নথির সংখ্যা বাড়ানো ভোটারবান্ধব পদক্ষেপ’, এসআইআর প্রসঙ্গে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Online Desk আগস্ট 13, 2025
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে ভোটারদের কাছে যে নথি চাওয়া হয়েছে তা ‘ভোটার বান্ধব’। এটিকে ‘ভোটার বিরোধী’ বলা যাবে না, বুধবার এমনটাই জানাল ভারতের সুপ্রিম কোর্ট। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে এই মন্তব্য করেছে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টে এদিন সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, আগে সংশোধনের সময় সাত ধরনের নথি গ্রহণযোগ্য ছিল। কিন্তু এসআইআর এর ক্ষেত্রে সেই নথির সংখ্যা বাড়িয়ে ১১ করা হয়েছে। এর পর শীর্ষ আদালতের বিচারপতি জয়মাল্য বাগচি এ দিন বলেন, ‘আমরা আপনার আধার সংক্রান্ত যুক্তি বুঝতে পারছি। তবে নথির সংখ্যা বাড়ানো আসলে ভোটারবান্ধব পদক্ষেপ, উল্টোটা নয়। নাগরিকত্ব প্রমাণের জন্য এখন আরও বেশি বিকল্প আছে।’
বিচারপতি সূর্যকান্ত বলেন, ‘যদি ১১টি নথি একসঙ্গে চাওয়া হয়, তা অবশ্যই ভোটবিরোধী হবে। কিন্তু যদি যেকোনও একটি দিলে হয়, তবে আপত্তি কোথায়?’

বুধবার সওয়াল-জবাব শেষে এ দিনের মতো শুনানি শেষ হয়েছে। সুপ্রিম কোর্টে এই মামলায় আবার বৃহস্পতিবার শুনানি হবে। সকাল সওয়া ১১টা নাগাদ শুনানি শুরু হওয়ার কথা বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। উল্লেখ্য, চলতি বছরে রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচন কমিশন সে রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা করছে। ইতিমধ্যে এই প্রক্রিয়ার বিরোধিতা করে সরব হয়েছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীরা। সংসদে এবং সংসদের বাইরে কমিশন ও বিজেপির আঁতাতের অভিযোগ তুলে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে ইন্ডিয়া জোট।

Post Views: 289

Continue Reading

Previous: ‘ক্ষমা চাইতে হবে’, আরজি করের নির্যাতিতার বাবাকে আইনি নোটিস কুণালের
Next: সল্টলেকে দুর্ঘটনায় মৃত্যু ডেলিভারি বয়ের, বিক্ষোভ সাধারণ মানুষের

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.