Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সফল ট্রেলার লঞ্চের পরেও ‘ধূমকেতু’র প্রিমিয়ার বাতিলের সিদ্ধান্ত প্রযোজকদ্বয়ের!

সফল ট্রেলার লঞ্চের পরেও ‘ধূমকেতু’র প্রিমিয়ার বাতিলের সিদ্ধান্ত প্রযোজকদ্বয়ের!

Online Desk আগস্ট 10, 2025
WhatsApp-Image-2025-08-10-at-1.23.56-PM.jpeg

ওঙ্কার ডেস্ক: অন্যান্য ছবির তুলনায় ধূমকেতু’র জন্য অনেক বেশি অপেক্ষায় ছিলেন দর্শক। তারপর ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের পর থেকেই ‘ধূমকেতু’ জোয়ারে ভাসছে সমাজমাধ্যম। ‘দেশু’ জুটির রোম্যান্স উসকে দিয়েছে পুরনো দিনের নস্ট্যালজিয়া। কারণ এযাবৎকাল বাংলা সিনেদুনিয়া এত জাকজমকভাবে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের সাক্ষী থাকেনি। এদিকে হাতে গোনা আর মাত্র কদিন। বহু অপেক্ষার পর ১৪ আগস্ট স্বাধীনতা দিবসের প্রাক্কালে অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে এই সিনেমা। বর্তমানে অনুরাগীদের ‘পাখির চোখ’ ছিল প্রিমিয়ারের দিকে। তবে এবার দর্শকদের জন্য খারাপ খবর, ‘ধূমকেতু’র প্রিমিয়ার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
জানা গিয়েছে, ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের মতোই প্রিমিয়ারের জন্যেও পাসের চাহিদা একেবারে তুঙ্গে। গত সোমবারের অনুষ্ঠানের জন্য তিন পর্বে টিকিটের ব্যবস্থা করতে হয়েছিল নির্মাতাদের। আর সেসব এই সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকদ্বয় দেব এবং রানা সরকার। ১৪ আগস্ট রিলিজ। নির্মাতাদের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রিমিয়ার হবে না। দেশু জুটির অনস্ক্রিন রোম্যান্স দেখতে টিকিট কেটে হলে যেতে হবে। তবে পরবর্তীতে টলিউডের সহকর্মী-বন্ধুদের জন্য স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হবে।
প্রযোজকরা আরও জানান, ‘ধূমকেতু’র প্রিমিয়ারের পাস নিয়ে দেব-শুভশ্রীর অনুরাগীদের মধ্যেজ প্রবল চাহিদা। সেই চাহিদা পূরণ করতে গেলে একসঙ্গে একাধিক অডিটোরিয়াম নিতে হবে, যা সম্ভব নয়। তাই প্রিমিয়ার শো বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, রবিবার রানা সরকারের প্রযোজনা সংস্থার ১৫ বছর পূর্তি উপলক্ষে এক পাঁচতারা হোটেলে জমকালো পার্টির আয়োজন করা হয়েছে। যেখানে আরও একবার দেব-শুভশ্রীর একফ্রেমে ধরা দেওয়ার কথা। রবিবার মুম্বই থেকে সরাসরি পার্টিতে যোগ দেবেন টলিউড সুপারস্টার দেব। এদিকে, শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে ‘ধূমকেতু’র অগ্রীম বুকিং। ঘণ্টাখানেকের মধ্যেই বিপুল সাড়া মিলেছে। জানা গিয়েছে, আপাতত ১১০টি হলে মুক্তি পাবে ‘ধূমকেতু’। দর্শকদের চাহিদামাফিক পরবর্তীতে হল এবং শোয়ের সংখ্যা বেশি হতে পারে।

Post Views: 203

Continue Reading

Previous: ট্রাম্প-পুতিন বৈঠককে স্বাগত জানাল নয়াদিল্লি
Next: মহুয়া-কল্যান বিবাদ কি তবে মিটমাটের পথে? রাখিতে ‘দিদি’র আশীর্বাদে আপ্লুত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.