Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মহুয়া-কল্যান বিবাদ কি তবে মিটমাটের পথে? রাখিতে ‘দিদি’র আশীর্বাদে আপ্লুত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

মহুয়া-কল্যান বিবাদ কি তবে মিটমাটের পথে? রাখিতে ‘দিদি’র আশীর্বাদে আপ্লুত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Online Desk আগস্ট 10, 2025
PTI10_29_2024_000160B.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূলের দুই সাংসদ মহুয়া মৈত্র ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বাদানুবাদ নিয়ে গত সপ্তাহ জুড়ে রাজনৈতিক মহলে চলেছিল তুমুল আলোচনা। সেই বিতর্কের মাঝেই লোকসভার মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দিয়ে অভিমানে সরেছিলেন শ্রীরামপুরের বর্ষীয়ান সাংসদ। সোশ্যাল মিডিয়ায় মহুয়াকে নিশানা করার পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একাধিক বার্তা দিয়েছিলেন তিনি। তবে রাখির দিন ছবিটা বদলে গেল বলেই মনে হচ্ছে।

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, “মহুয়া মৈত্র আমার বিষয় নয়। অনেক সময়, নিজের শক্তি এরকম একজন মহিলার জন্য নষ্ট করেছি। তার জন্য অনেকের কাছে খারাপ হয়েছি, দিদিকেও উলটোপালটা বলে ফেলেছি। এটা না বললেই বোধহয় ভালো হতো।” তিনি আরও বলেন, “সকাল থেকে দিদি রাখি নিয়ে তিনবার আশীর্বাদ করেছেন, আমিও তাঁকে প্রণাম জানিয়েছি।”

কল্যাণের কথায় স্পষ্ট, অতীতের ঝামেলা পিছনে ফেলে তিনি এখন দলনেত্রীর সঙ্গে সম্পর্কের উষ্ণতাকেই অগ্রাধিকার দিচ্ছেন। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সংসদ ও দলীয় কার্যপদ্ধতি নিয়ে তাঁর দীর্ঘ আলাপের কথাও জানান। কল্যাণ বলেন, “পরশুদিন অভিষেকের সঙ্গে দেড় ঘণ্টা ধরে কথা হয়েছে। সংসদে এখন বিশেষ কিছু হচ্ছে না, শুধু চেঁচামেচি। আমার অনেক মামলা চলছে, আগামী ছ’মাস আরও চলবে। বিজেপি-সিপিএম-কংগ্রেস মিলে দিদির বিরুদ্ধে যে আঘাত হানার চেষ্টা করছে, তা রুখতেই হবে”।রাখির দিন ‘দিদি’র আশীর্বাদে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন গলেছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Post Views: 220

Continue Reading

Previous: সফল ট্রেলার লঞ্চের পরেও ‘ধূমকেতু’র প্রিমিয়ার বাতিলের সিদ্ধান্ত প্রযোজকদ্বয়ের!
Next: নবান্ন অভিযানে নির্যাতিতার মায়ের উপর লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে ! ‘তদন্ত করে দেখা হবে’ পুলিশ কমিশনারের আশ্বাস

সম্পর্কিত গল্প

dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026

You may have missed

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.