Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নবান্ন অভিযানে নির্যাতিতার মায়ের উপর লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে ! ‘তদন্ত করে দেখা হবে’ পুলিশ কমিশনারের আশ্বাস

নবান্ন অভিযানে নির্যাতিতার মায়ের উপর লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে ! ‘তদন্ত করে দেখা হবে’ পুলিশ কমিশনারের আশ্বাস

Online Desk আগস্ট 10, 2025
CP.jpg

নিজস্ব সংবাদদাতা : শান্তিপূর্ণ আন্দোলনে আপত্তি জানায়নি কলকাতা হাইকোর্ট। এরপরই নবান্ন অভিযান প্রসঙ্গে কলকাতা পুলিশ জানিয়ে দেয় আদালতের নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ করা হবে। তবে বাস্তবে আদালতের নির্দেশ ও পুলিশের হুঁশিয়ারি কোনোটাই তোয়াক্কা করেনি আন্দোলনকারীরা, এমনটাই মনে মকরা হচ্ছে। শনিবার সারাদিন বিভিন্ন জায়গায় আন্দোলনকারীদের অতি উগ্র আচরণ করতে দেখা গেছে। শনিবার দিনভর কলকাতার বিশেষ করে ধর্মতলা ও পার্ক স্ট্রিটে দফায় দফায় গোলমাল দেখা যায়। পরিস্থিতি সামলাতে পার্ক স্ট্রিট মোড়ে পুলিশ লাঠি চালালে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। আন্দোলনে সামিল কয়েকজন বিজেপি নেতার মুখে পুলিশের বিরুদ্ধে উত্তপ্ত কথাবার্তাও শোনা যায়। বিজেপির অশোক দিন্দাকে প্রকাশ্যে পুলিশের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলতে দেখা যায়, যা পরে বহু চ্যানেলে শোনা গিয়েছে।

এইসব কারণে পুলিশ সাতটি এফআইআর দায়ের করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। রবিবার কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা এই গ্রেফতারের কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, “সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে হবে কারা হাইকোর্টের অর্ডার অমান্য করেছে”।

নবান্ন অভিযানে পুলিশের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, নির্যাতিতার মায়ের উপর পুলিশ লাঠিচার্জ। এই প্রসঙ্গে মনোজ ভার্মা বলেন, “যে ঘটনা ঘটেছে তা একদম অভিপ্রেত নয়। নির্যাতিতার মা যে অভিযোগ করেছেন তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে”। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও অভিযোগ আসেনি বলে জানিয়েছেন তিনি। তবে অভিযোগ প্রমাণিত হলে যে বা যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন সিপি। সাংবাদিকদের প্রশ্নে শুভেন্দু অধিকারীরও প্রসঙ্গ ওঠে। এ বিষয়ে স্পষ্টতই এড়িয়ে গিয়ে পুলিশ কমিশনার জানান, ‘সমস্তটাই তদন্তের আওতায় এবং এই বিষয়ে এই মুহূর্তে কোনরকম কথা বলা উচিত নয়।

Post Views: 171

Continue Reading

Previous: মহুয়া-কল্যান বিবাদ কি তবে মিটমাটের পথে? রাখিতে ‘দিদি’র আশীর্বাদে আপ্লুত কল্যাণ বন্দ্যোপাধ্যায়
Next: বেঙ্গালুরুতে টিকিট কেটে নতুন মেট্রো লাইনের উদ্বোধন প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.