Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বেঙ্গালুরুতে টিকিট কেটে নতুন মেট্রো লাইনের উদ্বোধন প্রধানমন্ত্রীর

বেঙ্গালুরুতে টিকিট কেটে নতুন মেট্রো লাইনের উদ্বোধন প্রধানমন্ত্রীর

Online Desk আগস্ট 10, 2025
modi-bengaluru.jpg

ওঙ্কার ডেস্ক: বেঙ্গালুরুতে নতুন মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার আরভি রোড মেট্রো স্টেশনে ইয়েলো লাইনে পরিষেবার উদ্বোধন করেন মোদী। বেঙ্গালুরুর সেন্ট্রাল ডিস্ট্রিক্টকে ইলেকট্রনিক্স সিটির সঙ্গে সংযুক্ত করেছে এই রুট। এদিন প্ল্যাটফর্মে প্রবেশের আগে মেট্রো স্টেশনে কিউআর কোড স্ক্যান করে একটি টিকিটও কাটেন প্রধানমন্ত্রী।

রবিবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার এবং বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এর কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে, বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী। বৃষ্টির মধ্যেও হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রী মোদীকে দেখার জন্য জড়ো হয়েছিলেন। এদিন আরভি রোড মেট্রো স্টেশনে উপস্থিত জনতা মোদীকে দেখে স্লোগান দেন। তাঁর গাড়িতে ফুল বর্ষণ করে স্বাগত জানান। প্রধানমন্ত্রী মোদীও উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়িয়ে স্বাগত জানান।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী মোদী ১৯ কিলোমিটারের বেশি ইয়েলো লাইন মেট্রো রুটে ভ্রমণ করেন। একটি সরকারি স্কুলের ১৬ জন ছাত্রী এবং এই প্রকল্পে কাজ করেছেন এমন আট জন শ্রমিকের সঙ্গে মেট্রোতে যাত্রা করেন তিনি। বিজেপি জাতীয় যুব মোর্চার সভাপতি এবং বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্য বলেন, এই প্রকল্পের ফলে বহু মানুষ উপকৃত হবেন। তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী মেট্রোর তৃতীয় ধাপের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন। পরিষেবা শুরু হলে, প্রতিদিন প্রায় ১০ লক্ষ মানুষ মেট্রোতে যাতায়াত করবেন। একইভাবে, রবিবার উদ্বোধন হওয়া ইয়েলো লাইন মেট্রোতে বেঙ্গালুরু দক্ষিণ অঞ্চলের ১৮ লক্ষ মানুষ উপকৃত হবেন।’

Post Views: 228

Continue Reading

Previous: নবান্ন অভিযানে নির্যাতিতার মায়ের উপর লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে ! ‘তদন্ত করে দেখা হবে’ পুলিশ কমিশনারের আশ্বাস
Next: ভোট কারচুপির অভিযোগে তীব্র রাজনৈতিক ঝড়,  রাহুলের পাশে শরদ পওয়ার

সম্পর্কিত গল্প

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026

You may have missed

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.