Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাজেট নয়! ধুরন্ধর শুটিং সেটে খাবার সমস্যার আসল সত্য এবার সামনে এল

বাজেট নয়! ধুরন্ধর শুটিং সেটে খাবার সমস্যার আসল সত্য এবার সামনে এল

Online Desk আগস্ট 22, 2025
images-3-1.jpeg

ওঙ্কার ডেস্ক: লেহ-র দুর্গম পাহাড়ি আবহাওয়ার মধ্যেই রণবীর সিং অভিনীত স্পাই-অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’-এর শুটিং চলছে। কিন্তু ঠিক সেই শুটিং সেট থেকেই ছড়িয়ে পড়েছে এক স্বাস্থ্য আতঙ্ক। ১৭ আগস্ট হঠাৎই ছবির একশোরও বেশি কলাকুশলী ও ক্রু-সদস্যকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়। গুরুতর পেটের ব্যথা, বমি, মাথা ঘোরা সব মিলিয়ে সবাইকে দ্রুত ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। প্রথমে গুজব ছড়ায় খাবারের গুণমান খারাপ হওয়ায় এই বিপত্তি ঘটেছে। সেই সময়ে জানা যায়, খাদ্যে বিষক্রিয়ার জেরেই ওই কলাকুশলীরা অসুস্থ হয়ে পড়েছেন। এমনকি বাজেট কাটছাঁটের জল্পনাও ওঠে। অতঃপর প্রযোজনা সংস্থার বিরুদ্ধে খাদ্য কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়ে বলিপাড়ায়। কারও দাবি, বাজেট কমানোর জন্যই নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছিল!
তবে ছবির প্রযোজক দলের ঘনিষ্ঠ এক সূত্র বলছে, আসল কারণ অন্য। তাঁদের দাবি, লেহ জুড়েই নাকি চিকেন দূষণজনিত সমস্যা ছড়িয়ে পড়েছে। ফলে এর শিকার হয়েছে ‘ধুরন্ধর’-এর ইউনিটও। সূত্রের খবর “এটি দেশের অন্যতম বৃহৎ বাজেটের ছবি। এখানে খরচ বাঁচানোর প্রশ্নই ওঠে না। লেহর মতো জায়গায় শুটিং করা ভীষণ কঠিন। ৩০০-রও বেশি মানুষ নিয়ে ইউনিট চলছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করেছে, এলাকায় মুরগির মাংসে দূষণজনিত সমস্যা হয়েছে। তাই অযথা এসব হাস্যকর গুজব রটানো বন্ধ হোক।” যদিও এটা বার্ড ফ্লুয়ের সমস্যা কি না, সেটা নিশ্চিত করেনি ওই সূত্র।
প্রযোজকপক্ষ আরও জানাচ্ছে, তাঁদের সেটে স্বাস্থ্য, নিরাপত্তা আর পরিচ্ছন্নতা সবসময়েই প্রথম অগ্রাধিকার। ঘটনার পর থেকেই খাবার নিয়ে কঠোর নজরদারি শুরু হয়েছে। নেওয়া হয়েছে অতিরিক্ত সাবধানতাও। ইতিমধ্যেই শুটিং আবার গতি পেয়েছে।
প্রসঙ্গত, ধুরন্ধর–এর শেষ লেহ-সূচি চলবে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত। তারপর পুরো ইউনিট ফিরবে মুম্বই। ছবিটি লিখেছেন ও পরিচালনা করেছেন আদিত্য ধর। প্রযোজনা করছে জিও স্টুডিওস এবং বি৬২ স্টুডিওস। প্রযোজকের আসনে রয়েছেন জ্যোতি দেশপাণ্ডে, আদিত্য ধর ও লোকেশ ধর।
এই বিগ বাজেট স্পাই-অ্যাকশন ছবিতে রণবীর সিং ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, আর. মাধবন, অর্জুন রামপাল, অক্ষয় খান্না এবং সারা অর্জুন। আগামী ৫ ডিসেম্বর ২০২৫-এ মুক্তি পেতে চলেছে ছবিটি।

Post Views: 160

Continue Reading

Previous: ভোটের আগে ফের বাংলায় মোদী, অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূলকে আক্রমণ শানাতে পারেন প্রধানমন্ত্রী
Next: তামিলনাডুতে কাজে গিয়ে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের, কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন !

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.