ওঙ্কার ডেস্ক: টলিপাড়ার দুই পরিচিত অভিনেতা অভিনেত্রী জীতু ও দিতিপ্রিয়া। ইতিমধ্যেই তাঁদের নিয়ে চর্চা তুঙ্গে! বেশকয়েকদিন ধরেই তাঁদের সমস্যার কথা উঠে বার বার এসেছে সংবাদমাধ্যমে। জল গড়িয়ে ছিল বহুদূর। এবার খবর জিতু ধারাবাহিকে যোগ দিলেও, ধারাবাহিক ছেড়ে দিচ্ছে দিতিপ্রিয়াই। তাঁর শারীরিক অসুস্থতার কারনেই এই সিদ্ধান্তে পৌঁছন অভিনেত্রী।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করা নিয়ে দিতিপ্রিয়ার আপত্তি জানানোর পর থেকেই সমস্যা বাড়তে থাকে। সেই ঘটনা আলোচনার মাধ্যমে মিটিয়েও নিলেও। ফের সমস্যা দেখা দেয় অন্দরে। যার জেরে প্রশ্নের মুখে দাঁড়িয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভবিষ্যৎ। রোম্যান্টিক দৃশ্যে ছুঁতে দেবেন না জীতুকে, এমনই দাবি তুলেছিলেন দিতিপ্রিয়া। এই সমস্যা নিয়ে নায়ক-নায়িকা ও ধারাবাহিকের গোটা টিম মিটিংয়েও বসেন। এরপর শোনা যায় আর্টিস্ট ফোরামকেও লিখিত অভিযোগ জানান দিতিপ্রিয়া। ফের একসঙ্গে মিটিং করেও সমস্যার সমাধান পাওয়া যায়না। বর্তমানে আর্টিস্ট ফোরামের তরফেও নিশ্চিত করা হয়েছে দিতিপ্রিয়াই ছেড়ে দিচ্ছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। তবে জানা গিয়েছে আর ১৫দিন কাজ করবেন দিতিপ্রিয়া। ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার পক্ষ থেকে খোঁজ চলছে নতুন নায়িকার। তনে নায়ক-নায়িকার দ্বন্দ্বের এইরূপ পরিণতি কেউই আশা করেননি।
