Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • ফের হ্যাকারদের নিশানায় ডোনা গাঙ্গুলি, খোলা হল ভুয়ো অ্যাকাউন্ট

ফের হ্যাকারদের নিশানায় ডোনা গাঙ্গুলি, খোলা হল ভুয়ো অ্যাকাউন্ট

Online Desk জানুয়ারি 27, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক : ফের ডোনা গাঙ্গুলির নামে খোলা হল ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট। চেনা মুখ বা সেলিব্রিটিদের অ্যাকাউন্ট ওপরে নজর থাকে হ্যাকারদের। তেমনই নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি সকলেরই পরিচিত মুখ। এর আগে ৩ বার হ্যাক করা হয়েছিল তাঁর প্রোফাইল। আবারও সেই একই বিড়ম্বনায় ডোনা।
এবার উর্দু নামে খোলা হয়েছে ফেসবুক অ্যাকাউন্ট। সোমবার ডোনা লিখেছেন, ‘আমার পুরনো ফেসবুক প্রোফাইলটা আবারও হ্যাক করা হয়েছে। দয়া করে সাবধানে থাকবেন। এই প্রোফাইলের কোনও অ্যাক্সেস আমার কাছে নেই।’ মুহূর্তে ছড়িয়ে পড়ে এই ফেসবুক পোস্ট।
গত বছর জুন ও সেপ্টেম্বর মাসে ডোনা গাঙ্গুলির ফেসবুক প্রোফাইল হ্যাকারদের কবলে পড়েছিল। আবার সেই সমস্যার মুখে পড়তে হয়েছে তাঁকে। ২০১৭ সালে ডোনার পাশাপাশি সানার ফেসবুক অ্যাকাউন্টও হ্যাক করা হয়েছিল। বিষয়টি নজরে আসতেই সেইসময় লালবাজারের সাইবার ক্রাইমে যোগাযোগ করেছিলেন তাঁরা। তারপর লালবাজারের সাইবার ক্রাইম বিভাগ থেকে ওই ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই ডোনা কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেছেন, ‘আশা করছি দ্রুত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি ফিরে পাব।’

Post Views: 98

Continue Reading

Previous: ক্রিস মার্টিনের গলায় ‘বন্দে মাতরম’, কনসার্টে উপস্থিত ছিলেন বুমরাহও
Next: মারওয়ারি রিলিফ সোসাইটির হাসপাতালের সম্পাদকের ওপর হামলা, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মারওয়ারি সম্প্রদায়ের আহ্বান

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.