Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • হাসপাতাল থেকে ছুটি পেতেই মেয়ের উদ্দেশ্যে খোলা চিঠি পরিচালক প্রভাত রায়ের…

হাসপাতাল থেকে ছুটি পেতেই মেয়ের উদ্দেশ্যে খোলা চিঠি পরিচালক প্রভাত রায়ের…

Online Desk মে 26, 2025
xdfg.png

ওঙ্কার ডেস্ক: একটা সময় বাংলা ছবির দর্শককে তিনি উপহার দিয়েছেন ‘শ্বেত পাথরের থালা’, ‘লাঠি’- এর মতো ছবি। এছাড়াও বাংলা ছবির জগতে একের পর এক সফল বাণিজ্যিক ছবিও উপহার দিয়েছেন। তিনি পরিচালক প্রভাত রায়। অসুস্থতাকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও পর্যন্ত ছবি তৈরির কথা ভেবে চলেছেন তিনি।
কয়েক বছর ধরেই তিনি অসুস্থ। বেশ কিছুদিন আগে ফের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সবসময় সুসন্তানের মতো পাশে ছিলেন মেয়ে একতা ভট্টাচার্য। সোশাল মিডিয়ায় তাঁর জীবনদর্শন, অনুভূতি, অপত্য স্নেহের কথা উজাড় করে দেন। মেয়ে একতার জন্য খোলা চিঠি পরিচালকের।
সেই খোলা চিঠিতে লিখেছেন, “জীবনের শেষ প্রান্তে কিছুই আর তেমন গুরুত্ব পায় না। পুরস্কার, বড় বড় অনুষ্ঠান, প্রিমিয়ার নাইট, না সেই গ্ল্যামার। শেষবেলায় যেটা থেকে যায়, সেটা হল সন্তানের হাত, যেটা আমরা সবাই হয়তো শক্ত করে ধরতে চাই। যে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ায় সবচেয়ে কঠিন সময়গুলোতে। যার চোখে থাকে একটাই অনুরোধ “তোমাকে আমার জন্য বাঁচতেই হবে।” গত চোদ্দো দিনে দেখেছি আমার মেয়ের দাপট আর মনের জোর। হাসপাতালে ছুটে বেড়ানো, অজস্র ফর্মে সই, বিল মেটানো, ডাক্তারদের সঙ্গে আলোচনা, ওষুধের তদারকি, সব কিছু সামলে নিলো। তিনি আরও লিখেছেন, “এই সবের মধ্যেই ও ল্যাপটপ খুলে হাসপাতালে বসে অফিসের একাধিক কাজ করেছে। জুলাই অব্দি হাতে রয়েছে বহু কাজ। You are one of the most strongest and kindest souls I have ever known. Your Babi will always, always be mighty proud of you. আমি মন থেকে প্রার্থনা করি বিশেষ করে আমাদের চলচ্চিত্র জগতের মানুষদের জন্য। এখন যাদের আশেপাশে অনেক ভীড়, তারা যেন তাদের জীবনের শেষ দিনগুলো আমার মতন নিশ্চিন্তে, আনন্দে কাটাতে পারে। আমরা সবাই একদিন চলে যাবো, কিন্তু আসল কথা হল মুখে একটা হাসি আর মনে সেই তৃপ্তি নিয়ে পৃথিবী ছেড়ে যাওয়া এটা ভেবে যে আমার জীবনে এমন একটা সন্তান ছিল, যে নিজের সমস্তটা নিংড়ে দিয়েছিল আমাকে ভালো রাখার জন্য, আমাকে বাঁচিয়ে রাখার জন্য।
অন্যদিকে, আদরের ‘বাবি’কে একতা বেশ কড়া শাসনে রাখেন। সম্প্রতি উদযাপন করেছেন নিজের জন্মদিন নতুন ও পুরনো প্রজন্মের অভিনেতা অভিনেত্রী ও পরিচালকদের নিয়ে। তবে এই বয়স তাঁর কাছে একটা সংখ্যামাত্র। তাই ‘বাবি’র জন্মদিনে সকলকে আমন্ত্রণ জানানোর পাশাপাশি একতা বলেছিলেন যে, তাঁরা যেন প্রভাত রায়ের প্রিয় খাবার চকোলেট না আনেন।
ওই পার্টিতে একতার ‘বাবি’র আত্মজীবনী ‘ক্ল্যাপস্টিক’ এর উদযাপনও হয় ওই সন্ধ্যাতে একতার উপস্থিতিতে। কাজেই বলা যায়, বাবার এই বয়সে তাঁর সময়ে অসময়ে একতা ছাতার মতো থেকেছেন, আবদার সামলেছেন, শাসন করেছেন। এদিনের এই খোলা চিঠিতে তাঁর নতুন ছবির শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে সেকথাও জানিয়েছেন পরিচালক প্রভাত রায়।

Post Views: 342

Continue Reading

Previous: ডুরান্ড হবে কলকাতা সহ ৫ রাজ্যে
Next: মোদীর অভ্যর্থানায় কর্নেল সোফিয়ার পরিবার, “অপারেশন সিঁদুরে” রাঙালো প্রধানমন্ত্রীর রোডশো !

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.