Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • গুলমার্গে খোলামেলা পোশাকে ফ্যাশন শো নিয়ে উত্তেজনা জম্মু-কাশ্মীরে

গুলমার্গে খোলামেলা পোশাকে ফ্যাশন শো নিয়ে উত্তেজনা জম্মু-কাশ্মীরে

Online Desk মার্চ 10, 2025
seftrgy.png

ওঙ্কার ডেস্ক: চিরাচরিত প্রথার ছাঁচ ভেঙে এবার খোদ গুলমার্গে হল ফ্যাশন শো। ভাবতেই অবাক লাগে, আধুনিকতার ট্রেন্ড কোন পর্যায়ে পৌঁছুলে একটি অতি রক্ষনশীল সংস্কৃতির মধ্যে ঢুকে পড়তে পারে ফ্যাশান শোর মতো নাক উঁচু কার্যক্রম। স্বাভাবিক ভাবে এই ফ্যাসন শো ঘিরেই শুরু হয়েছে জোর তর্জা

গুলমার্গের বিশ্বখ্যাত স্কি রিসর্টে গত ৭ মার্চ ফ্যাশন শোয়ের আয়োজন করা হয়েছিল। আয়োজক- পোশাক শিল্পী শিবন ভাটিয়া ও নরেশ কুকরেজা ফ্যাশন। তারপরেই পবিত্র রমজান মাসে গুলমার্গে খোলামেলা পোশাকে ফ্যাশন শো হওয়া নিয়ে উত্তেজনা ছড়ায় জম্মু-কাশ্মীরে। ফ্যাশন দুনিয়ায় ১৫-তম বার্ষিকী উপলক্ষে এই শোয়ের আয়োজন ছিল। এতে আয়োজকদের উপর বেজায় খচেছে রাজ্যের প্রায় সব রাজনৈতিক দল। সবারই প্রায় একটাই প্রশ্ন, কেন এই ‘অশালীন’ পোশাকে ফ্যাশন শোয়ের প্রয়োজন হল ? তাও আবার রমজান মাসে !

শুধু রাজনৈতিক দলই নয়, ধর্মীয় ও সামাজিক সংগঠনগুলিও এই শোয়ের নিন্দা করছে। এই নিয়ে সোমবার উত্তাল হয় জম্মু-কাশ্মীর বিধানসভা। মুখ্যমন্ত্রী সোমবার ২৪ ঘণ্টার মধ্যে এই শোয়ের বিষয়ে রিপোর্ট চেয়ে পাঠান। নিন্দুকদের কথায়, এই শো স্থানীয় মানুষের ধর্মীয় ভাবাবেগে ও কাশ্মীরি সংস্কৃতিকে কলুষিত করেছে।
ডিজাইনার জুটির শিবন ভাটিয়া দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন ডিজাইনিং বা এনআইএফটি থেকে স্নাতক। তারপর ইতালির ইনস্তিতুতো ইউরোপিও দি ডিজাইন থেকে স্নাতকোত্তর পাশ করেন। কুকরেজাও দিল্লির এনআইএফটি থেকে স্নাতক হওয়ার পর ইতালির ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই স্নাতকোত্তর পাশ করেন।

Post Views: 124

Continue Reading

Previous: ফের চরিত্র বদল ! কাকাবাবু’তে ফিরছে চেনা সন্তু
Next: ফের কলকাতায় কাজের টোপ দেখিয়ে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.