Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • মহাকুম্ভে সন্ন্যাস নিলেন বলি নায়িকা মমতা কুলকার্নি হলেন মমতানন্দ গিরি

মহাকুম্ভে সন্ন্যাস নিলেন বলি নায়িকা মমতা কুলকার্নি হলেন মমতানন্দ গিরি

Online Desk জানুয়ারি 25, 2025
FotoJet-4.jpg

ওঙ্কার ডেস্কঃ নব্বইয়ের দশকের হিট বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি। বিগত কয়েক বছর ধরেই লাইমলাইটের অন্তরালে থাকেন তিনি। বলিউডের একাধিক ছবিতে লাস্যময়ী রূপে ধরা দিয়েছিলেন সেই সময়। শুক্রবার প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভে যোগ দিয়েই জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেত্রী।
মহাকুম্ভের কিন্নর আখড়ায় সেখানকার মহামন্ডলেশ্বর আচার্য লক্ষ্মী নারায়ণের হাত ধরেই শুরু করলেন আধ্যাত্মিক জীবন। জানা গেছে, গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গমস্থলে নিজের পিণ্ডদান করেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। বদলেছে তাঁর নামও। তাঁর নতুন নামকরণ হয়েছে মমতানন্দ গিরি। সমাজ মাধ্যমের ভিডিওতে তাঁকে গেরুয়া বসন পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। তার সঙ্গে অভিনেত্রীর গলায় রুদ্রাক্ষের মালা। কপালে গেরুয়া তিলক। একেবারে অচেনা রূপে তাঁকে দেখা গেছে। জানা গিয়েছে, শুক্রবারই সন্ন্যাসিনী মমতানন্দকে কিন্নর আখড়ার ‘মহামন্ডলেশ্বর’ হিসেবে ঘোষণা করা হবে।
এক সময়ে অক্ষয় কুমার, আমির খান, সলমন খান, শাহরুখ খান, গোবিন্দ, সঞ্জয় দত্তের মতো অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। শোনা যায়, মমতা কুলকার্নির মায়াজালে পড়েছিলেন মুম্বইয়ের তৎকালীন অন্ধকারজগতের তাবড় ডনরাও। নায়িকার প্রেমে পড়েন ছোটা রাজন। যদিও সেই সম্পর্ক ভেঙে যায় পরবর্তীতে বিয়েও করেন ড্রাগ মাফিয়া ভিকি গোস্বামীকে। এক সময়ে কেনিয়ায় মাদকযোগে নাম জড়িয়েছিল অভিনেত্রীর। অবশেষে ছাড়পত্র পেয়ে ২৫ বছর পরে দেশে ফেরেন তিনি। ৫২ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নায়িকা।

ভিডিও দেখুন-

Post Views: 136

Continue Reading

Previous: নদীয়ার কৃষ্ণগঞ্জে ফের একটি বাঙ্কারের হদিশ, শুধুই কাফ সিরাফ না হত চোরাচালানও ?
Next: জাল স্যালাইন দেওয়ার অভিযোগ এবার জলপাইগুড়িতে, প্রসুতি মৃত্যুতে অসহযোগিতার অভিযোগ পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.