Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সামনেই আর্য-অপর্নার বিয়ে, ফের শুটিং ফ্লোরে জিতু কামাল

সামনেই আর্য-অপর্নার বিয়ে, ফের শুটিং ফ্লোরে জিতু কামাল

Online Desk নভেম্বর 10, 2025
Untitled.png

ওঙ্কার ডেস্ক: দিনকয়েক আগে ছবির শুটিংয়ের মাঝে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় অভিনেতা জিতু কামালকে। বুকে ব্যথা, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা। দুশ্চিন্তায় ছিলেন তাঁর পরিবারসহ সকলেই। এবার খবর, খানিকটা সুস্থ হয়ে অবশেষে শুটিং ফ্লোরে ফিরছেন অভিনেতা। ইতিমধ্যেই জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং শুরু করছেন। কিছুদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ টুইস্ট আসতে চলেছে ধারাবাহিকে। আর্য-অপর্নার বিয়ে। যেখানে জিতুকে ছাড়া শুটিং অসম্ভব।
প্রসঙ্গত, জিতুর হাসপাতালে ভর্তি হওয়ার খবরে তাঁর সহ-অভিনেতারা সকলেই সামাজিক মাধ্যমে তাঁর সুস্থতা কামনা করে পোস্ট করেন। হাসপাতালে থাকাকালীন সামাজিক মাধ্যমে জিতু লেখেন, ‘হাসপাতালের বেডে শুয়ে হাতে রিভেন অথবা দুঃখী মুখ করে আমি শীঘ্রই ফিরে আসব এই সহানুভূতিশীল ক্যাপশনগুলো দেওয়ার বা ছবি তোলার কখনই আমি পক্ষপাতিত্ব করি না। যারা করেন তাদের বিরুদ্ধাচারণও করিও না। মানব শরীরও তো একটা যন্ত্র। যন্ত্র তো মাঝে মাঝে খারাপ হবেই, অথবা বিকল হবে। তাকেও সার্ভিস সেন্টারে নিয়ে আসতে হবে। হাসপাতালে এসেছি আবার ফিরে যাব।’ পাশাপাশি হঠাৎ অসুস্থতার কারণে প্রযোজনা সংস্থার কাছে ক্ষমাও চেয়ে নেন অভিনেতা।
অন্যদিকে, ধারাবাহিকে বিয়ের শুটিং’এ অনেকটাই চাপ থাকে, তবে চ্যানেল বা প্রযোজনা সংস্থা থেকেও জিতুর শারীরিক অবস্থার কথা মাথায় রাখা হচ্ছে। তবে নিজের শরীরের অবনতি করে একেবারেই শুটিং করবেন না জিতু। তবে বর্তমানে জানা গিয়েছে, কিছুদিনের মধ্যেই পর্দায় আবার জিতুকে দেখতে পাবেন দর্শকেরা।

Post Views: 167

Continue Reading

Previous: রাহুল গান্ধীর শাস্তি হিসেবে ১০ ডন! পঞ্চমাড়ির প্রশিক্ষণ শিবিরে শাস্তি বিরোধী দলনেতার
Next: কার ভাগ্যে সীতার আবির্ভাবভূমি সীতামঢ়ি, ত্রিমুখী লড়াইয়ে ৩ নারী

সম্পর্কিত গল্প

ju.jpg

নির্বাচনী জনসভা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আক্রমণ মোদীর, প্রতিবাদ মমতার

Online Desk এপ্রিল 24, 2026
sde.png

টলিউডের ফের দুঃসংবাদ, প্রয়াত অভিনেতা ও বিশিষ্ট বাচিকশিল্পী বিপ্লব দাশগুপ্ত

Online Desk এপ্রিল 24, 2026
B.jpg

কলকাতায় গঙ্গাবিহারে প্রধানমন্ত্রী ! দ্বিতীয় দফা ভোটের আগে উস্কে দিলেন বাঙলির ভাবাবেগ

Online Desk এপ্রিল 24, 2026

You may have missed

ABHISHEK.jpeg

প্রথম দফায় ১০০-এর বেশি আসনে জিতছে তৃণমূল: অভিষেক

Online Desk এপ্রিল 24, 2026
MOJTABA-KHAMENEI.png

গুরতর আহতের জল্পনার মাঝেই ঐক্যের বার্তা মোজতবা খামেনেইয়ের, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

Online Desk এপ্রিল 24, 2026
raghv-chadda.png

সব জল্পনার অবসান ঘটিয়ে পদ্মশিবিরে রাঘব চাড্ডা; সঙ্গে নিয়ে গেলেন আরও ৬ আপ নেতা

Online Desk এপ্রিল 24, 2026
Untitled.png

ভোটের কাজে গাড়ি দিয়েও মিলছে না টাকা! ক্ষুব্ধ মালিকপক্ষ

Online Desk এপ্রিল 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.