Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুটিং স্পটেই অজ্ঞান, কাঁপুনি দিয়ে জ্বর, হাসপাতালে ভর্তি অভিনেতা জিতু কমল, কেমন আছেন অভিনেতা?

শুটিং স্পটেই অজ্ঞান, কাঁপুনি দিয়ে জ্বর, হাসপাতালে ভর্তি অভিনেতা জিতু কমল, কেমন আছেন অভিনেতা?

Online Desk নভেম্বর 6, 2025
zswde.png

ওঙ্কার ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি টলি অভিনেতা জীতু কমল। ‘এরাও মানুষ’ ছবির শুটিং করছিলেন ধান্যকুড়িয়ায়। আচমকাই বুকে চাপ অনুভব করেন অভিনেতা। কাঁপুনি দিয়ে জ্বরও আসে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্র মারফত খবর, আউটডোর শুটিং করতে করতে হঠাৎ অজ্ঞান হয়ে যান জীতু। সঙ্গে বুকে ব্যথাও শুরু হয়। জ্বর ছিল প্রচণ্ড। এখনও বোঝা যাচ্ছে না ঠিক কী হয়েছে অভিনেতার।

জানা যাচ্ছে, বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে জীতুকে। সকাল থেকে ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। ছবির শুটিং সেটে ছিলেন সহ-অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও। এর আগে দুই তারকা জুটি বেঁধেছিলেন ‘বাবুসোনা’ ছবিতে। ছবির পাশাপাশি জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর শুটিং নিয়েও ব্যস্ত জীতু। ধারাবাহিক ২০০ পর্ব পেরিয়েছে। চলতি বছরে পর পর বেশ কিছু কাজ করেছেন অভিনেতা। ইন্দ্রদীপ দাশগুপ্তের পরিচালনায় ‘গৃহপ্রবেশ’ ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে দেখা গিয়েছে তাঁকে। অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসাও পেয়েছেন তিনি।

জীতুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর অনুরাগীরা। হৃদরোগ না কি ডেঙ্গিতে আক্রান্ত অভিনেতা, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে ভক্তমহলে।

Post Views: 115

Continue Reading

Previous: এএফসির জন্য জ্যোতিকে নিল ইস্টবেঙ্গল মহিলা দল
Next: শনিবার রিচাকে সংবর্ধনা দেবে সৌরভের সিএবি, আমন্ত্রণ মমতাকেও

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.