Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চতুর্থ দিনে পরমব্রত ও প্রসেনজিৎ

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চতুর্থ দিনে পরমব্রত ও প্রসেনজিৎ

Online Desk নভেম্বর 9, 2025
FotoJet-6.jpg

সহেলী বিশ্বাস: চলছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এক সপ্তাহব্যাপী এই উৎসব জুড়ে রয়েছে নানা দেশের নানা ছবি, বাংলা ছাড়াও থাকবে নানান ভাষার সিনেমা। চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনে নন্দন চত্বরে সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মত। উপস্থিত ছিলেন গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জী, প্রসেনজিৎ চ্যাটার্জী, জুন মালিয়া, এছাড়াও টলিপাড়ার অন্যান্য তারকারাও।

এক সপ্তাহব্যাপী এই উৎসবের চতুর্থ দিনে নন্দন(১,২,৩),রবীন্দ্র সদন, নজরুল তীর্থ, শিশির মঞ্চেও ছিল বিভিন্ন দেশ বিদেশের ছবি। এছাড়াও নন্দন৪’এ এদিন ছিল বিভিন্ন সাংবাদিক বৈঠক। উপস্থিত ছিলেন ছবির পরিচালকসহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। অন্যদিকে, সিনে আড্ডায় এদিনের বিশেষ শিল্পী হিসাবে উপস্থিত থকাবেন নচিকেতা চক্রবর্তী। গান-আড্ডা-দেশ-বিদেশের নানা ছবি। চতুর্থ দিনের চলচ্চিত্র উৎসবে সাধারণ মানুষ ও তারকরা মহলের চাঁদের হাঁট বসেছে নন্দন চত্বরে।

চতুর্থ দিনে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন প্রসেনজিৎ ও পরমব্রত। চলচ্চিত্র উৎসব উপলক্ষে বুম্বাদা বলেন, “আমাদের সময় চলচ্চিত্র উৎসব অন্যরকম ছিল, প্রতিবছরই এই উৎসবে সামিল হই, আমরা ছুটে ছুটে ছবি দেখতাম, কখনও নন্দনে, কখনও সদনে, আমাদের সময় ব্যাচ লাগিয়ে ঝোলা নিয়ে সকলে আসতেন। তবে আমি বলব, আমাদের সময় এত সুযোগ সুবিধে ছিলনা যতটা এখন আছে। ইচ্ছা আছে সিনেমা দেখার, চলচ্চিত্র উৎসবে সিনেমা দেখব”।

উল্লেখ্য, বৃহস্পতিবার ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের সূচনা হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ধনধান্য স্টেডিয়ামে প্রদীপ প্রজ্জ্বলন করে ৩১তম এবছরের চলচ্চিত্র উৎসবের থিম ‘চলচ্চিত্র মেলায় বিশ্ব’। সিনে উৎসবে মুম্বই থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা, সুজয় ঘোষরা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিৎ চক্রবর্তীর মতো বাংলা সিনেইন্ডাস্ট্রির নানা তারকারা। এবছরের চলচ্চিত্র উৎসবে ভারত-সহ মোট ৩৯ দেশ থেকে বাছাই করা ২১৫ ছবি দেখানো হবে। যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। ১৮ ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে এই বছর। কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার ছবি প্রদর্শিত হবে। বিভিন্ন বিভাগে একাধিক ছবির প্রতিযোগিতা ও পুরষ্কার থাকছে। প্রতি বছরের মতো এবারও সিনে আড্ডার আয়োজন হবে, রাজ্যের মুখ্যমন্ত্রী যার নাম দিয়েছেন ‘গানে গানে সিনেমা’। ঋত্বিক ঘটকের শতবর্ষ উদযাপন উপলক্ষে দেখানো হবে তাঁর বেশ কয়েকটি ছবি। সমসাময়িক ১৫ বিদেশি ছবির প্রথম প্রদর্শন হবে এই উৎসবে।

Post Views: 167

Continue Reading

Previous: ৮ বিএলওকে শোকজ নির্বাচন কমিশনের, নেপথ্যে কী কারণ?
Next: নাবালিকা বোনের সঙ্গে জোর করে যৌন সম্পর্ক দাদার, গর্ভবতী হওয়ার পর পুলিশের জালে অভিযুক্ত

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.