Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নাবালিকা বোনের সঙ্গে জোর করে যৌন সম্পর্ক দাদার, গর্ভবতী হওয়ার পর পুলিশের জালে অভিযুক্ত

নাবালিকা বোনের সঙ্গে জোর করে যৌন সম্পর্ক দাদার, গর্ভবতী হওয়ার পর পুলিশের জালে অভিযুক্ত

Online Desk নভেম্বর 9, 2025
arrest-dcd.jpg

ওঙ্কার ডেস্ক: নিজের নাবালিকা বোনের সঙ্গে জোর করে যৌন সম্পর্ক করার অভিযোগ দাদার বিরুদ্ধে। শুধু তাই নয়, ওই কিশোরীকে অভিযুক্ত গর্ভবতী করে দেয় বলে দাবি। ঘটনাটি ঘটেছে কর্নাটকের কোপ্পালে। ২১ বছর বয়সী ওই অভিযুক্ত যুবককে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ঘটনাটি প্রকাশ্যে আসে ৩০ অক্টোবর। ওই দিন জেলার সরকারি হাসপাতালে কিশোরী এক সন্তানের জন্ম দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়। সূত্রের খবর, প্রচণ্ড পিঠে ব্যথা নিয়ে ওই কিশোরী হাসপাতালে ভর্তি হয়েছিল। হাসপাতালে থাকাকালীন সময়ে একটি সন্তান প্রসব করে সে। এমনকি নিজের গর্ভধারণ বিষয়ে আগে থেকে কিছুই জানত না ওই কিশোরী। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে দেওয়া জবানবন্দিতে ওই কিশোরী জানিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে তার দাদা জোর করে তার সঙ্গে যৌন সম্পর্ক করেছিল। সমাজ এই সম্পর্ক মেনে নেবে না সেটা ভেবে ওই কিশোরী নিজের উদ্বেগ প্রকাশ করেছিল। তা সত্ত্বেও ওই যুবক বোনকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিল। নাবালিকার অভিযোগ, বিষয়টি পরিবারকে জানানোর কথা বললে ওই যুবক তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। শুধু তাই নয়, নিজের জীবন শেষ করে দেওয়ার হুমকি দেয় সে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে কিশোরীর বাবা দ্বিতীয়বার বিয়ে করেছিলেন। তিনি মেয়ে এবং দুই ছেলের সঙ্গে থাকতেন। মেয়েটির বয়ানের ভিত্তিতে, পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তকে গ্রেফতারের পর বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Post Views: 205

Continue Reading

Previous: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চতুর্থ দিনে পরমব্রত ও প্রসেনজিৎ
Next: সোমবার ফের উত্তরবঙ্গে মমতা, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মোকাবিলা কতটা সরেজমিনে যাচাই করতে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.