Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সোমবার ফের উত্তরবঙ্গে মমতা, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মোকাবিলা কতটা সরেজমিনে যাচাই করতে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

সোমবার ফের উত্তরবঙ্গে মমতা, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মোকাবিলা কতটা সরেজমিনে যাচাই করতে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক

Online Desk নভেম্বর 9, 2025
M.jpg

নিজস্ব সংবাদদাতা : দুর্যোগ কবলিত উত্তরবঙ্গের পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে সোমবার ফের শিলিগুড়ি রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দমদম বিমানবন্দর থেকে বাগডোগরায় পৌঁছুবেন তিনি। সেখান থেকে উত্তরবঙ্গের প্রশাসনিক ভবন উত্তরকন্যায়।

বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের উন্নতির জন্য মুখ্যমন্ত্রী যে বিশেষ ভাবে সচেষ্ট তাঁর এই তৃতীয়বারের সফর সেই বার্তাই বহন করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পুজোর পর ভয়াবহ দুর্যোগে যে বিপুল বিপর্যয় নেমে এসেছিল উত্তরবঙ্গে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর সবরকম চেষ্টা চলছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। তাই কলকাতায় পুজো কার্নিভালের পর মুখ্যমন্ত্রী নিজে গিয়ে বিপর্যয় মোকাবিলার জন্য তদারকি করেছিলেন। কিছুদিন পর ফের উত্তরবঙ্গ গিয়েছিলেন মমতা। এবার তাঁর তৃতীয় সফর। সোমবার ফের উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি সোজা যাবেন উত্তরকন্যায়। সেখানে তিনি বন্যা ও ধসের ফলে ক্ষতিগ্রস্থ এলাকা ও জনসাধারণের পুনর্বাসনের কতটা উন্নতি হয়ে খতিয়ে দেখবেন তিনি। তার জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জেলার প্রশাসনিক অধিকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

জানা গিয়েছে, ক্ষতিগ্রস্থ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের এই বৈঠকে হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।র) বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সমস্ত জেলার প্রশাসনিক কর্তা ও জনপ্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে তাই রবিবারও ভীষণ ব্যস্ততা দেখা গিয়েছে উত্তরবঙ্গের প্রশাসনিক মহলে।

বন্যা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর আরও কিছু কর্মসূচি রয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই বৈঠকে রাজ্য জুড়ে প্রায় ১২ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি তৈরির সহায়তা দেওয়া ব্যাপারে আলোচনা হবে। ক্ষতিগ্রস্ত পরিবার পিছু ১ লক্ষ ২০ হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা আপাতত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ ছাড়া উত্তরবঙ্গের শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকায় যে নতুন শিল্প প্লান্ট গড়ে উঠতে চলেছে তার উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী।

Post Views: 107

Continue Reading

Previous: নাবালিকা বোনের সঙ্গে জোর করে যৌন সম্পর্ক দাদার, গর্ভবতী হওয়ার পর পুলিশের জালে অভিযুক্ত
Next: নৃত্য-সুরা-রঙ্গ ! অঢেল ব্যবস্থা বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে

সম্পর্কিত গল্প

RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.