Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুরু হল কলকাতা আন্তর্জাতিক বইমেলা,থিম কান্ট্রি জার্মানি,নেই বাংলাদেশ

শুরু হল কলকাতা আন্তর্জাতিক বইমেলা,থিম কান্ট্রি জার্মানি,নেই বাংলাদেশ

Online Desk জানুয়ারি 28, 2025
dfghfdtgh.png

ওঙ্কার ডেস্কঃ ২৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এবার ৪৮ তম বছরে পদার্পণ করল এই জনপ্রিয় মেলা। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন করা হয়েছে বইমেলার। ২০২৫ সালের বইমেলা ২৮ জানুয়াতি থেকে শুরু হয়ে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তবে এবার বইমেলায় থাকছে না বাংলাদেশের কোন স্টল । ২৮ বছরে প্রথমবার আন্তর্জাতিক বইমেলায় থাকছে না বাংলাদেশ। ১৯৯৯ সালের বইমেলায় থিম কান্ট্রি হয়েছিল বাংলাদেশ। প্রসঙ্গত, ১৯৯৬ সাল থেকে কলকাতার বইমেলার প্রতিটি সংস্করণে ছিল বাংলাদেশের অংশগ্রহণ। বাংলাদেশের একাধিক লেখকের বহু অনুরাগী রয়েছে এদেশেও। অন্যদিকে ২৫ এর বইমেলায় ৪৮ তম সংস্করণে থিম কান্ট্রি হচ্ছে জার্মানি। বইপ্রেমীদের মধ্যে ইতিমধ্যেই সেখানকার বই নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।জার্মানি ছাড়াও বইমেলায় ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়ার অংশগ্রহণ রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি গুয়াহাটি ও আগরতলা বইমেলাতেও অংশ ছিল না বাংলাদেশের। এছাড়াও গত বছর কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে অন্যান্য দেশের ছবির সঙ্গে অংশ নেয়নি বাংলাদেশ।

Post Views: 98

Continue Reading

Previous: জুতো পরে নেতাজির মূর্তিতে মালা, স্থানীয়দের আক্রমণের শিকার হলেন বিশ্বনাথ
Next: বইমেলায় স্টল খুঁজতে রাস্তা হারিয়ে ফেলছেন? মুশকিল আসান করবে আইকেবিএফ অ্যাপ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.