ওঙ্কার ডেস্ক: রাজ্যা সরকারের ১৫ বছরের উন্নয়নের রিপোর্ট নিয়ে ঘরে ঘরে চলছে তৃণমূলের প্রচার। এবার স্বল্পদৈর্ঘ্যের তথ্যামূলক চলচ্চিত্র তৈরি করে তা রিলিজ করা হচ্ছে। ‘লক্ষ্মী এলো ঘরে’ সিনেমার প্রিমিয়ারে এবার হাজির হন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি দেখে অভিভূত তিনি।
৫৫ মিনিটের এই ছবির পরিচালক রাজ চক্রবর্তী। মূল চরিত্রে তাঁর স্ত্রী অভিনেত্রী শুভশ্রী আর সরকারের এজেন্ট হিসাবে প্রতিটি প্রকল্পের কথা নিজের অভিনয়ের মধ্যে তুলে ধরেছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। অভিনয়ে চমক দিয়েছেন সোহিনী সেনগুপ্ত। ছবির কাহিনীতে ফুটে উঠেছে, দুস্থ এবং চাহিদাসম্পন্ন একটি পারিবাহিক ছবি আর সেখানে সরকারের বঞ্চনার ছবি ও আতঙ্ক। শুভশ্রীর ‘লক্ষ্মী’ নামে প্রতীকী চরিত্রের হাত ধরে সরকারি প্রকল্পের সুফল বাংলার ঘরে ঘরে কীভাবে পৌঁছচ্ছে সেই ছবি তুলে ধরা হয়েছে। ভিলেন চরিত্রে রয়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যা য়। শুধু গতানুগতিক প্রচারধর্মী ছবি নয়, এই ছবিতে প্রকৃত অর্থেই বাস্তব সমস্যাুর ছবি তুলে ধরা হয়েছে।
ছবি প্রসঙ্গে, অভিষেক জানান, “সরকার জনসেবায় এবং জীবনের মান উন্নয়নে গত ১৫ বছরে ৯৫ থেকে ৯৭টি প্রকল্প তৈরি করেছে। কিন্তু কী কী কাজ করেছে তার কোনও ডকুমেন্টেশন এতদিন ছিল না। সেই কাজই হল এবার। ‘উন্নয়নের পাঁচালি’র পাশাপাশি গ্রামে গ্রামে মানুষের সামনে তুলে ধরা হবে এই ছবি।” উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যে সভাপতি সুব্রত বক্সি থেকে প্রায় প্রত্যেক সাংসদ, বহু মন্ত্রী ও বিধায়ক।
