Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপুর্ণ পোস্ট! মানসিক ও শারীরিক অত্যাচারে শিকার গায়িকা মোনালি ঠাকুর?

সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপুর্ণ পোস্ট! মানসিক ও শারীরিক অত্যাচারে শিকার গায়িকা মোনালি ঠাকুর?

Online Desk সেপ্টেম্বর 9, 2025
hj.png

ওঙ্কার ডেস্ক: বেশ কয়েকদিন যাবত জল্পনা, গায়িকা মোনালি ঠাকুরের নাকি বিয়ে ভাঙতে চলেছে। ইনস্টাগ্রামে নাকি একে অপরকে আর ‘ফলো’ করেন না তাঁরা। এমনকি, গায়িকার স্বামী নিজের ইনস্টাগ্রামের পেজ ‘ব্যক্তিগত’ করে রেখেছেন। তার পর থেকেই তাঁদের বিবাহবিচ্ছেদের জল্পনা আরও জোরালো হয়েছে। এর মাঝে ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট মোনালির।
প্রসঙ্গত, সাম্প্রতিককালে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করেন মোনালি, যেখানে মানসিক ও শারীরিক অত্যাচার নিয়ে বার্তা রয়েছে। ভিডিয়োটিতে দেখা গিয়েছে, মোনালির গায়ে পড়ছে কিল-চড়। কখনও আবার তিনি হাসছেন, কিন্তু সেই হাসির মধ্যেই ফুটে উঠছে বেদনা। কিন্তু এই ভিডিয়োটি আসলে মোনালির নিজের গান ‘এক বার ফির’ থেকে কাটা একটি অংশ। এই গানটি তাঁর খুব কাছের, সে কথা জানিয়েছেন মোনালি। গানের ভিডিওর অংশ হলেও ক্যাপশনে গায়িকা লেখেন, ‘‘এটাই কারণ।’’ কিন্তু এই কারণটা যে কিসের ইঙ্গিত, সেটা স্পষ্ট করে কিছুই বলেন নি গায়িকা।

২০১৭ সাল খুব সাদামাটাভাবে নাকি বিয়ে হয় মোনালি ও মাইকের। তবে বর্তমানে নাকি স্বামীর সঙ্গে কথাবার্তাও বন্ধ তাঁর। ভৌগোলিক দূরত্বের কারণেই গায়িকার সংসারে ভাঙন কি না, তা জানা যায়নি। যদিও একসময় অনেকেই তাঁকে ‘গোল্ড ডিগার’ বলেছিল। অর্থের জন্যই নাকি বিদেশি ছেলেকে বিয়ে করেছেন তিনি, তখনও পেয়েছিলেন নানান কটাক্ষ। সেই সময়ে গায়িকা জানিয়েছিলেন, তাঁর রোজগার স্বামীর তুলনায় অনেক বেশি। একসময় বিদেশে একসঙ্গে দিনযাপনের অনেক ছবি-ভিডিয়ো ভাগ করে নিতেন। তাঁর স্বামী চাষাবাদ, পশুপালন করতে ভালবাসেন, সে কথাও জানিয়েছিলেন। যদিও সে সব স্মৃতি সমাজমাধ্যম এখন আর নেই।

Post Views: 174

Continue Reading

Previous: ‘দোলনা বিছানা’য় অন্তরঙ্গ মুহূর্তে আবীর-মিমি! শহর থেকে দূরে সমুদ্রসৈকতে কি করছেন নায়ক-নায়িকা?
Next: নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন বলেন্দ্র শাহ, কে এই তরুণ?

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.