Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন বলেন্দ্র শাহ, কে এই তরুণ?

নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন বলেন্দ্র শাহ, কে এই তরুণ?

Online Desk সেপ্টেম্বর 9, 2025
balendra.jpg

ওঙ্কার ডেস্ক: ছাত্র ও তরুণদের বিক্ষোভের মুখে পড়ে মঙ্গলবার পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মন্ত্রীদের বাসভবন থেকে শুরু করে সংসদ ভবনে হামলা ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এই আবহে অস্থির নেপালের দায়িত্ব কে নেবেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা। নতুন প্রধানমন্ত্রী মুখ হিসেবে উঠে আসছে বলেন্দ্র শাহের নাম। ৩৫ বছর বয়সী বলেন্দ্র বর্তমানে কাঠমান্ডুর মেয়র।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিক্ষোভকারীরা চাইছেন নেপালের বর্তমান দায়িত্ব যাক বলেন্দ্রর হাতে। ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে ৬১ হাজার ভোটে জয়ী হয়েছিলেন তিনি। সে বার নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নেপালের বড় রাজনৈতিক দলগুলির প্রার্থীদের পরাজিত করে সবাইকে চমকে দিয়েছিলেন বলেন্দ্র। ১৯৯০ সালে নেপালের কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেন বলেন্দ্র। পড়াশোনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে। ভারতে আসেন উচ্চশিক্ষার জন্য। শুধু রাজনীতিক নন, তাঁর আরও একটি পরিচয় রয়েছে। নেপালে সুরকার হিসাবেও যথেষ্ট জনপ্রিয় বলেন্দ্র। দুর্নীতি এবং আর্থিক বৈষম্য নিয়ে তিনি গানে সুরারোপ করেছেন। মূলত সেই জনপ্রিয়তাকে পুঁজি করে ভোটে দাঁড়িয়ে জয়ী হন।

সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা চাপানো ঘিরে ছাত্র যুবরা যে বিক্ষোভ শুরু করেছেন সোমবার থেকে বলেন্দ্র সেই আন্দোলনে সমর্থন জানিয়েছেন শুরু থেকেই। তিনি চেয়েছিলেন ২৮ বছরের মধ্যে বয়স যাঁদের, তাঁরাই এই আন্দোলনে যোগ দিন। আর সে কারণে নিজে সামিল হননি। ছাত্র-যুবদের বক্তব্য সরকার শুনুক, এটা চেয়েছিলেন তিনি।

Post Views: 112

Continue Reading

Previous: সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপুর্ণ পোস্ট! মানসিক ও শারীরিক অত্যাচারে শিকার গায়িকা মোনালি ঠাকুর?
Next: উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চূড়ান্ত ফলাফল শীঘ্রই

সম্পর্কিত গল্প

damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.