Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফেব্রুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়বেন ধনুষ ও ম্রুণাল? কোথায় বসবে বিয়ের আসর?

ফেব্রুয়ারিতেই সাত পাকে বাঁধা পড়বেন ধনুষ ও ম্রুণাল? কোথায় বসবে বিয়ের আসর?

Online Desk জানুয়ারি 16, 2026
jhg.png

ওঙ্কার ডেস্ক: বিটাউনে বেশ কিছুদিন বেশ চর্চায় ম্রুণাল ঠাকুর ও ধনুষের সম্পর্ক। দক্ষিণী সুপারস্টার ও বলিউডের জনপ্রিয় নায়িকার প্রেমের গুঞ্জন দিনে দিনে বেরেই চলেছে। সমাজমাধ্যমে একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি ও ভিডিও সেই জল্পনায় বাড়তি রসদ জুগিয়েছে, তা বলাই বাহুল্য। যদিও এতদিন পর্যন্ত এই নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দু’জনের কেউই।
তবে সাম্প্রতিককালে বিটাউন গুঞ্জন বলছে, সম্পর্ক নাকি আর গোপন নেই। ধনুষ ও ম্রুণালের সম্পর্ক নাকি এখন বেশ গভীর এবং খুব শীঘ্রই তাঁরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে পারেন। গুঞ্জন বলছে ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে’র দিনই নাকি বিয়ের দিন হিসাবে ঠিক হয়েছ। প্রেমের দিনের সঙ্গে বিয়ের সম্ভাব্য তারিখ মিলিয়ে যাওয়ায় অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে। বলিপাড়ার খবর অনুযায়ী, যদি বিয়ে হয়, তবে তা হবে ব্যক্তিগত পরিসরে, খুব বেশি জাকজমকপূর্ণ হবে না বিয়ের আসর। শুধুমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই নাকি হবে অনুষ্ঠান। ইদানীং তারকাদের মধ্যে ব্যক্তিগত জীবন গোপন রাখার প্রবণতা বেড়েছে, সেই কারণেই এমন সিদ্ধান্ত হতে পারে বলে মনে করছেন অনেকেই।
ধনুষের ব্যক্তিগত জীবন আগেও বহুবার আলোচনায় এসেছে। রজনীকান্ত-কন্যা ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ হয় অভিনেতার। অন্যদিকে, ম্রুণাল ঠাকুরও বরাবরই নিজের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চুপচাপ থাকতে পছন্দ করেন। অভিনয় দক্ষতা ও একের পর এক সফল ছবির মাধ্যমে তিনি বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। যদিও এর আগে এক সাক্ষাৎকারে ধনুষের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন ম্রুণাল। তিনি জানিয়েছিলেন, ধনুষ তাঁর খুব ভালো বন্ধু। প্রেম বা বিয়ের গুঞ্জনকে তখন তিনি ভিত্তিহীন বলেই উড়িয়ে দেন। যদিও এখনও পর্যন্ত ধনুষ বা ম্রুণাল কারও তরফেই বিয়ে নিয়ে কোনও ঘোষণা আসেনি।

Post Views: 152

Continue Reading

Previous: ইজরায়েল আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ নয়া দিল্লীর; চালু করা হয়েছে হেল্পলাইন
Next: ট্রাম্পের হুমকিকে পাত্তা না দিয়েই গ্রীনল্যান্ডে অতিরিক্ত সেনা মোতায়েন ডেনমার্কের

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.