Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • রুক্মিণীর পর সৃজিতের ছবিতে বিনোদিনী হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন প্রযোজক

রুক্মিণীর পর সৃজিতের ছবিতে বিনোদিনী হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন প্রযোজক

Online Desk জানুয়ারি 27, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্কঃ সম্প্রতি মুক্তি পেয়েছে রুক্মিণী অভিনীত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় বলে দিচ্ছে সিনেমা ভাল লেগেছে দর্শকদের । এছাড়াও এই সিনেমার হাত ধরে দীর্ঘ ১৪১ বছর পর স্টার থিয়েটারের নাম বদল করে মুখ্যমন্ত্রী নতুন নামকরণ করেছেন ‘বিনোদিনী থিয়েটার’। এই সাফল্যের মাঝেই বড় ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখার্জী। শনিবার এক পুরস্কার মঞ্চে এবার বাংলার রঙ্গমঞ্চের সাম্রাজ্ঞী হিসাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করেন তিনি। সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করবেন শুভশ্রী।
শনিবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউডের বিভিন্ন তারকারা। উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। ‘সন্তান’ ছবির জন্য সেরা সহ-অভিনেত্রীর ও বাবলি ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। ২০১৯ সালে পরিণীতা ছবি থেকে একের পর এক নতুন ভূমিকায় নিজেকে দর্শকের সামনে তুলে ধরেছেন অভিনেত্রী। এবার সৃজিত মুখার্জীর ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করতে চলেছেন তিনি। শনিবার পরিচালকের ঘোষণার পর প্রযোজক রানা সরকার সোশাল মিডিয়ায় ছবি শেয়ার করে আরও জোরদার করলেন বিষয়টি। যদিও প্রথমে এই বিনোদিনীর ভূমিকায় অভিনয় করার কথা ছিল প্রিয়াঙ্কা সরকারের। ২০২১ সালে সিনেমার ঘোষণা হওয়ার পর নেড়া মাথায় চৈতন্যভাবে আচ্ছন্ন বিনোদিনীর লুকে দেখাও গিয়েছিল প্রিয়াঙ্কা সরকারকে। সময়ের সঙ্গেই বদল হল সৃজিতের ‘বিনোদিনী’।
সৃজিত মুখার্জির ‘লহ গৌরাঙ্গের নাম রে’ সিনেমার বিষয়বস্তু আলাদা। তবে একই ভূমিকায় রুক্মিণী-শুভশ্রী দুই নায়িকার অভিনয় দেখা যাবে। ছবিতে শ্রীচৈতন্যর ভূমিকায় দেখা ষাবে পরমব্রত চট্টোপাধ্যায়। গিরীশ ঘোষের চরিত্রে থাকছেন ব্রাত্য বসু। এছাড়াও রয়েছেন পাওলি দাম। এবার কোন বিনোদিনীর অভিনয় ভালো সেই নিয়ে শুরু হতে চলেছে জোর তরজা।

ভিডিও দেখুন-

Post Views: 232

Continue Reading

Previous: সাঁওতালি মাধ্যম স্কুলে শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ ঝাড়গ্রামে
Next: মালদহের ভলিবল টুর্নামেন্টের পর এবার পিকনিকের আনন্দে গুলি চলল নৈহাটিতে

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.