Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ঢাকা বিমানবন্দরে আটক অভিনেত্রী নুসরত ফারিয়া, অভিনেত্রীকে জেল হেফাজতের নির্দেশ বাংলাদেশ আদালতের

ঢাকা বিমানবন্দরে আটক অভিনেত্রী নুসরত ফারিয়া, অভিনেত্রীকে জেল হেফাজতের নির্দেশ বাংলাদেশ আদালতের

Online Desk মে 19, 2025
zsdfvg.png

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের অভিনেত্রী নুসরত ফারিয়াকে ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হয়। এ দেশে টলিপাড়াতেও কাজ করেছেন অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার অভিযোগ। রবিবার সকালে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় নুসরতকে। তিনি থাইল্যান্ড যাত্রার উদ্দেশে রওনা দিয়েছিলেন। বিমানবন্দরের চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।প্রসঙ্গত, নুসরতের বিরুদ্ধে ঢাকা শহরের ভাটারা থানায় একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার ভিত্তিতেই তাঁকে ১৮ মে আটক করা হয়। গত বছর জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময়ে নুসরতের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে। নুসরতকে আটক করে প্রথমে ভাটারা থানায় নিয়ে আসা হয়। পরে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয় অভিনেত্রীকে।
তবে জানা গিয়েছে, সোমবার সকালেই ধৃত অভিনেত্রীকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পেশ করা হয়। শুনানি শেষে পরবর্তী তদন্তের জন্য তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, নুসরত ফারিয়াকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে অভিনেত্রীকে জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত।
২০১৫ সালে অভিনয়ের শুরু নুসরতের। বাংলাদেশের পাশাপাশি এ পার বাংলাতেও অতিপরিচিত নন তিনি। ‘হিরো ৪২০’, ‘বাদশাহ দ্য ডন’, ‘বস ২’, ‘ইনস্পেক্টর নটি কে’, ‘বিবাহ অভিযান’, ‘আবার বিবাহ অভিযান’-এর মতো ছবিতে অভিনয় করেছেন। জিতের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে চর্চাও হয়েছে। ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’ জীবনীচিত্রে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রেও অভিনয় করেছেন তিনি।
অতনু রায়চৌধুরীর ছবি ‘প্রতীক্ষা’তে দেবের বিপরীতে প্রথমে ভাবা হয়েছিল তাসনিয়া ফারিনকে। কিন্তু গত বছর দুই বাংলার মধ্যে অসুবিধা তৈরি হওয়ায় তাসনিয়ার জায়গায় ভাবা হয়েছিল নুসরতকে। কিন্তু তিনিও বাংলাদেশের মানুষ হওয়ায় এই বাংলার কোনও অভিনেত্রীকেই ভাবা হবে বলে জানা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত কি হবে তা চূড়ান্তভাবে জানা যায়নি।

Post Views: 349

Continue Reading

Previous: তৃণমূল নেতৃত্বর সঙ্গে কথা বলেই নির্বাচনে লড়ছি : দেবাশিস দত্ত
Next: উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.