ওঙ্কার ডেস্ক: বলিউডে প্রথমবার জুটি বাঁধছেন রানি মুখোপাধ্যায় ও অক্ষয় কুমার। নতুন বছরের শুরুতেই এই খবর ছড়িয়ে পড়েছে সর্বত্র। রানি বা অক্ষয়ের ছবি থেকে দর্শকের এক আলাদা প্রত্যাশা সবসময় থাকে। এবারও তা নিয়ে একইরকম প্রত্যাশা তৈরি হয়েছে সকলের। তাতে এতটুকু ভাঁটা পড়েনি। শোনা যাচ্ছে, অক্ষয়ের জনপ্রিয় ছবি ‘ওএমজি’ এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি আসছে নতুন বছরেই। আর সেখানেই নাকি জুটিতে দেখা যাবে অক্ষয়-রানিকে।
বহু দিন ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে অক্ষয়ের জনপ্রিয় ছবি ‘ওএমজি’-এর তৃতীয় ফ্র্যাঞ্চাইজি নিয়ে নানা জল্পনা চলছিলই। এমনিতেই জনপ্রিয় ছবির পরের অংশ নিয়ে একইরকম প্রত্যাশা থাকে দর্শকের। এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। তার সঙ্গে যদি এবার এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে এই ছবির হাত ধরেই প্রথমবার পর্দা ভাগ করবেন রানি ও অক্ষয়। ‘ওএমজি’ এবং ‘ওএমজি ২’-এর জনপ্রিয়তার পর নতুন ফ্র্যাঞ্চাইজি নিয়ে নানা খবর সামনে আসতেই দর্শক নতুন ছবি নিয়ে হঠাৎই উন্মাদনায় ভেসেছেন। শোনা যাচ্ছে, এই ছবি নিয়ে অক্ষয়ের নিজেরও বহু পরিকল্পনা রয়েছে। প্রথম দুই ছবির তুমুল জনপ্রিয়তার পর তৃতীয় ফ্র্যাঞ্চাইজিতেও কোনও কমতি রাখতে চান না তাঁরা।
বলিউড সূত্রে যানা যাচ্ছে, ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শুরু হয়ে গিয়েছে। ২০২৬ সালের মাঝামাঝি সময় থেকেই নাকি শুরু হবে ‘ওএমজি ৩’ ছবির শুটিং। নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে এই ছবির তৃতীয় ফ্র্যাঞ্চাইজির জন্য অপেক্ষায় দর্শক।
