ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় যেমন একদিকে বিয়ের আবহে মেতে রয়েছেন কেউ কেউ, অন্যদিকে টলিউডের আরেক জনপ্রিয় দম্পতির সম্পর্কে ভাঙন। অভিনেতা প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং অঙ্কিতা চক্রবর্তী বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুত্ব থেকে প্রেম, তারপর পাহাড়ে বিয়ে, সবই ছিল চর্চার কেন্দ্রে। প্রান্তিকের বক্তব্য, বর-বউ হিসেবে তাঁরা থাকছেন না, তবে বৈবাহিক সম্পর্ক ভেঙে গেলেও বন্ধুত্ব থাকবে আগের মতোই।
অন্যদিকে, অঙ্কিতা এই খবরে নিশ্চুপ। অঙ্কিতা কাজের সুত্রে মুম্বইয়ে থাকেন বেশ কয়েক বছর ধরে। সেখানেই অভিনয় কেরিয়ার নিয়ে বেশ অ্যাক্টিভ তিনি। এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রশ্ন উঠেছে সত্যিই কি বিচ্ছেদের পথ বেছেছেন তারকাদম্পতি? শোনা গিয়েছে, অঙ্কিতা সরাসরি এ প্রসঙ্গে মুখ না খুললেও প্রান্তিকের মন্তব্যকে মিথ্যাও বলেননি তিনি। স্বাভাবিকভাবেই এই খবরে শিলমোহর পরে তারপরেই, আর একসঙ্গে থাকছেন না অঙ্কিতা-প্রান্তীক। বর্তমানে এই বিয়ের মরশুমে আরও এক বিয়ে ভাঙার খবরে তাঁদের অনুরাগীরা নানা মন্তব্যে ভরিয়েছেন কমেন্ট বক্স।
