Skip to content
অক্টোবর 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • একমাসের মধ্যেই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাঘব-পরিণীতির, জানালেন খুদের নামও

একমাসের মধ্যেই ছেলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাঘব-পরিণীতির, জানালেন খুদের নামও

Online Desk নভেম্বর 19, 2025
awde.png

ওঙ্কার ডেস্ক: ১৯ অক্টোবর রাঘব-পরিণীতির জীবনের সবথেকে সেরা দিন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ওই দিনই অভিনেত্রীর পুত্র সন্তান জন্ম নেয়। আর ঠিক তার একমাসের মধ্যেই ছেলের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করলেন তারকা দম্পতি। শুধু তাই নয়, অনুরাগীদের কৌতূহল মিটিয়ে জানালেন সন্তানের নামও।
বুধবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দু’টি ছবি পোস্ট করেন পরিণীতি। যার একটিতে দেখা যাচ্ছে, খুদের গোলাপি ছোট্ট দুই পায়ে চুমু খাচ্ছেন রাঘব ও পরিণীতি। পরের ছবিতে মা-বাবার হাতের মধ্যে ধরা ফুটফুটে একরত্তির পায়ের পাতা জোড়া। তবে তারকা যুগলের সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন না, তবে পোস্ট করা মিষ্টি ছবি মন কেড়েছে নেটভুবনের। ছবির সঙ্গে অভিনেত্রী উল্লেখ করেছেন সংস্কৃত শ্লোক। লেখেন, ‘জলস্য রূপম, প্রেমাস্য স্বরূপম – তত্র ইভ নীর।’ এরপরই জানিয়েছেন খুদের নাম। পরিণীতি লেখেন, ‘আমাদের হৃদয় শান্তি খুঁজে পেয়েছে জীবনের এক অনন্ত ফোঁটায় ৷ ওর নাম রেখেছি নীর। বিশুদ্ধ, ঐশ্বরিক, সীমাহীন।’’
দম্পতি যে আপাতত খুদেকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন, তা তাঁদের এই পোস্ট থেকেই পরিষ্কার। ছবি পোস্টের পর থেকেই ভক্তদের শুভেচ্ছার বন্যায় ভাসছেন রাঘব ও পরিণীতি। অনেকেই ছেলের নামের প্রশংসাও করেছেন।
প্রসঙ্গত, অগাস্ট মাসে পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা জানান তাঁদের প্রথম সন্তান আসার কথা। এরপর গত ১৯ অক্টোবর দিওয়ালির শুভক্ষণে সুখবর দিয়েছিলেন রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া। সন্তান হওয়ার সুখবর দিয়ে সোশাল মিডিয়া পোস্টে রাঘব-পরিণীতি লিখেছিলেন, ‘আমাদের এর আগের জীবনটা কেমন ছিল, সেটা আমরা আর মনে করতে পারছি না। আমাদের হৃদয় এখন পরিপূর্ণ। এর আগে আমরা একে-অপরের জন্য ছিলাম। এবার আমাদের বৃত্ত সম্পূর্ণ হল।

Continue Reading

Previous: হাসিনার মৃত্যুদন্ড নিয়ে মুখ খুলল চিন; নিজের নিরপেক্ষ অবস্থান বজায় রাখার চেষ্টায় বেঞ্জিং
Next: বিহারে মুখ্যমন্ত্রীর পদে ফের নিতিশ কুমার; উপমুখ্যমন্ত্রীর পদে বহাল থাকছেন সম্রাট চৌধুরী এবং বিজয় সিনহা

সম্পর্কিত গল্প

China.jpg

অরুণাচলে চিনা অনুপ্রবেশের অভিযোগ খারিজ ভারতীয় সেনার ! ‘ক্ষমা চাইতে হবে’ কংগ্রেসের বিরুদ্ধে তোপ রিজিজুর

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-57.webp

ভোটার তালিকায় নাম বিভ্রাট নিয়ে বিতর্কিত মন্তব্য, ক্ষোভের মুখে ক্ষমা চাইল উত্তরপ্রদেশের নির্বাচন কমিশন

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-51.webp

আগামী বছরই ছুটবে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন! উদ্বোধন নিয়ে বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

Online Desk অক্টোবর 27, 2026

You may have missed

China.jpg

অরুণাচলে চিনা অনুপ্রবেশের অভিযোগ খারিজ ভারতীয় সেনার ! ‘ক্ষমা চাইতে হবে’ কংগ্রেসের বিরুদ্ধে তোপ রিজিজুর

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-61.webp

গাইঘাটায় এনকাউন্টারে নিহত প্রহ্লাদের শরীরে তিনটি গুলি, বুকে দু’টি, উরুতে একটি

Online Desk অক্টোবর 27, 2026
New-Project-60.webp

সরশুনায় তিন জনকে নগ্ন করে হাঁটানোর অভিযোগ, এবার অভিযুক্তদেরই অর্ধনগ্ন করে হাঁটাল পুলিশ! উঠছে প্রশ্ন

Online Desk অক্টোবর 27, 2026
Bangladesh_-Unrest-and-Mediation.jpg

মধ্যস্থতায় কমনওয়েলথ, শেখ হাসিনার ফেরা নিয়ে উত্তেজনা বাড়ছে বাংলাদেশে

Online Desk অক্টোবর 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.