Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রিয়েল থেকে এবার রিলেও ‘স্বামী-স্ত্রী’, ‘হ্যাপি হ্যাপি ফ্যামিলি’ ছবিতে জুটি বাঁধছেন রাহুল-প্রীতি

রিয়েল থেকে এবার রিলেও ‘স্বামী-স্ত্রী’, ‘হ্যাপি হ্যাপি ফ্যামিলি’ ছবিতে জুটি বাঁধছেন রাহুল-প্রীতি

Online Desk ডিসেম্বর 12, 2025
syf.png

ওঙ্কার ডেস্ক: শেষ থেকেই হয় শুরু। ‘অনুরাগের ছোঁয়া’ শেষের পরই নতুন শুরুর খবর দিলেন অভিনেতা রাহুল মজুমদার। শীঘ্রই বড় পর্দায় দেখা যেতে চলেছে অভিনেতাকে। এবার তিনি জুটি বাঁধছেন তাঁর বর্তমানে স্ত্রী প্রীতি বিশ্বাসের সঙ্গে। অর্থাৎ একসঙ্গে বিগ স্ক্রিনে আসতে চলেছে স্বামী-স্ত্রী।
প্রসঙ্গত, ‘রং রুট’ ছবিতে প্রথমবার দেখা গিয়েছিল এই জুটিকে। ওই ছবিতেই রাহুল ও প্রীতির প্রথম দেখা হয়, এরপর প্রেম তারপর গাঁটছড়া বাঁধেন তাঁরা। এখন তাঁদের জীবনে এসেছে ছোট্ট আইরা। শোনা যাচ্ছে, শীতকালেই মুক্তি পাবে এই ছবি। ঠিক এমনই এক পারিবারিক গল্প এবার বড় পর্দায় দেখতে চলেছেন দর্শকেরা। নাম ‘হ্যাপি হ্যাপি ফ্যামিলি’। নাম শুনেই সকলে আন্দাজ করতে পারছেন সম্পূর্ণ পারিবারিক একটি ছবি, সঙ্গে রয়েছে খানিকটা কমেডিও।
রাহুল বিশ্বাসের পরিচালনায় এই ছবিতে প্রীতি ও রাহুল ছাড়াও অভিনয় করছেন অংশুমান প্রত্যুষ, অর্পিতা সরকার, শতদীপ সাহা, সুমন মন্ডল ও শর্বরী বসু। ভালবাসায় মোড়া এক পরিবার, সেখানেই রয়েছে আলো ও অন্ধকার। তবে ভালবাসা একটা সংসারকে কীভাবে বেঁধে রাখতে পারে, বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে জীবনকে আরও সুন্দর করে তুলতে পারে, সেটাই দেখাতে চলেছে এই ছবি।
যদিও এই ছবিতে রাহুল ও প্রীতিকে ঠিক কেমন ধরনের চরিত্রে দেখা যাবে, তা এখনও স্পষ্ট নয়। বহুদিন বাদে এই ছবির হাত ধরে পর্দায় ফিরছেন প্রীতি। মা হওয়ার পর অভিনয় জগৎ থেকে বেশ কিছুদিন বিরত ছিলেন তিনি। এবার সুখবর। পাশাপাশি, কিছুদিন আগে শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। তবে এই শেষের খবরের পরই অনুরাগীদের মন ভাল করে দিলেন অভিনেতা। আর প্রীতির উপস্থিতি যেন এই সুখবরকে আরও দ্বিগুণ করে দিয়েছে। বাস্তবে দর্শকের ভাসবাসার জুটি রাহুল-প্রীতি। তাঁদের বাস্তবের হ্যাপি ফ্যামিলির মতো বড় পর্দার ‘হ্যাপি হ্যাপি ফ্যামিলি’র অপেক্ষায় দর্শকমহল।

Post Views: 258

Continue Reading

Previous: ‘বিজেপির শক্তি বাড়াতে অন্য দলের লোক নিতে হবে ‘রাজন্যার যোগদান নিয়ে মুখ খুললেন সজল
Next: জেন জি বিক্ষোভে নেপালে আর্থিক ক্ষতি ৫৮৬ মিলিয়ন ডলার

সম্পর্কিত গল্প

ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026
Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.