Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘বিজেপির শক্তি বাড়াতে অন্য দলের লোক নিতে হবে ‘রাজন্যার যোগদান নিয়ে মুখ খুললেন সজল

‘বিজেপির শক্তি বাড়াতে অন্য দলের লোক নিতে হবে ‘রাজন্যার যোগদান নিয়ে মুখ খুললেন সজল

Online Desk ডিসেম্বর 12, 2025
RAJanya.jpg

নিজস্ব প্রতিনিধি : রাজন্যা হালদারের বিজেপিতে যোগ নিয়ে এবার বড় কথা বললেন বিজেপি নেতা সজল ঘোষ। তৃণমূলের সাসপেন্ডেড যুবা নেত্রী রাজন্যা হালদার ও তার স্বামী প্রান্তিক চক্রবর্তী যোগ দেবেন বিজেপিতে। চলতি সপ্তাহে এই খবরে কার্যত মম করে উঠেছিল বঙ্গ রাজনীতি। যদিও শেষমেষ রাজন্যা হালদার ও স্বামী প্রান্তিক চক্রবর্তীর হাতে পদ্ম পতাকা ওঠেনি।

কী কারণে এই যোগদান বাতিল হয়েছিল তা নিয়ে নানান কথা উঠলেও রহস্য থেকে গেছে রহস্যতেই। বিজেপির একটি সূত্রের দাবি, তৃণমূল ভাঙিয়ে কাউকে বিজেপিতে নেওয়া হবে না। তাতে মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। যে তৃণমূলের উৎখাত করার জন্য বিজেপি নেতারা গলা ফাঁটাচ্ছেন অথচ দলে তৃণমূলের নেতাদের দলে নেওয়া হচ্ছে। যদিও বিজেপির একটি সূত্র বলছে, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের আপত্তিতে রাজন্যা হালদার ও প্রান্তিক চক্রবর্তীকে বিজেপিতে যোগদান করা গেল না।

প্রসঙ্গত, সংসদে শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লীতে রয়েছেন শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্য কলকাতায় ফিরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। অতএব রাজন্যার বিজেপিতে যোগদান রয়ে গেল দোলাচলে ! এই পেক্ষাপটে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, রাজ্য বিজেপির শক্তি বাড়াতে হলে অন্য দলের থেকে লোক নিতে হবে। পাশাপাশি তিনি বলেন, রাজন্যা হালদারের বিজেপি যোগদানের বিষয়ে তিনি দলের অন্তরে কথা বলবেন।

উল্লেখ্য, প্রান্তিক-রাজন্যার বিজেপিতে যোগদানের জল্পনা চাউর হয়েছিল চলতি বছর পুজোয়। যখন রাজন্যা এবং প্রান্তিককে দেখা যায় সজল ঘোষের পুজোয় হাজির থাকতে। সজলের পাশে দাঁড়িয়ে খোশ মেজাজে ছবি তোলা। এখানেই শেষ নয়, এরপর দেখা যায় মহাষ্টমীর সন্ধ্যায় বিজেপির পুজো বলে পরিচিত সল্টলেকে হাজির হয়েছিলেন তারা।

কে এই রাজন্যা হালদার ? যাকে নিয়ে এত টানা পড়েন ? তৃণমূলের একুশে জুলাইয়ের মঞ্চে রাজন্যা হালদারের বক্তৃতা নজর কেড়েছিল রাজনৈতিক মহলের। পরে আরজিকর কান্ডে দলের বিরুদ্ধে সরব হয়ে বহিষ্কার হয়েছিলেন রাজন্যা ও প্রান্তিক।

Post Views: 215

Continue Reading

Previous: হাসপাতাল থেকে ছুটি পেলেন সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তী, কেমন আছেন গায়ক?
Next: রিয়েল থেকে এবার রিলেও ‘স্বামী-স্ত্রী’, ‘হ্যাপি হ্যাপি ফ্যামিলি’ ছবিতে জুটি বাঁধছেন রাহুল-প্রীতি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.