Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • জেন জি বিক্ষোভে নেপালে আর্থিক ক্ষতি ৫৮৬ মিলিয়ন ডলার

জেন জি বিক্ষোভে নেপালে আর্থিক ক্ষতি ৫৮৬ মিলিয়ন ডলার

Online Desk ডিসেম্বর 12, 2025
nepal.jpg

ওঙ্কার ডেস্ক: গত সেপ্টেম্বর মাসে দুর্নীতির বিরুদ্ধে জেন জি বিক্ষোভে উত্তাল হয়েছিল নেপাল। ছাত্র যুবদের সেই বিক্ষোভ ক্ষমতার পালাবদল ঘটিয়েছিল কাঠমান্ডুতে। তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। সেই বিক্ষোভের জেরে নেপালে ৫৮৬ মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে বলে সরকারি রিপোর্টে জানানো হয়েছে।

উল্লেখ্য, তিন মাস আগে নেপালের যুব সমাজের বিক্ষোভের ফলে ৭৭ জন নিহত হন, জখম হন ২০০০ জনেরও বেশি। সিংহ দরবার অফিস কমপ্লেক্স, প্রধানমন্ত্রীর কার্যালয়, সুপ্রিম কোর্ট, সংসদ ভবন, রাজনীতিবিদদের বাসভবন এবং রাজনীতিবিদদের ঘনিষ্ঠ অনেকের ব্যবসায়িক কমপ্লেক্স-সহ সরকারি ও বেসরকারি কাঠামোতে আগুনে লাগানো হয়েছিল। কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন সুশীলা কার্কি। যিনি এক জন প্রাক্তন প্রধান বিচারপতি। তাঁর কার্যালয় থেকে এক বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ক্ষতির পর্যালোচনার জন্য ইতিমধ্যে একটি সরকারি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির অনুমান, যা ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনর্নির্মাণের খরচ ২৫২ মিলিয়ন ডলারেরও বেশি হবে। রিপোর্ট অনুসারে, অন্তর্বর্তীকালীন সরকার ব্যক্তি এবং বিভিন্ন সংস্থার কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য একটি আনুষ্ঠানিক তহবিল গঠন করেছে। এখনও পর্যন্ত সাধারণ মানুষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ লক্ষ ডলারেরও কম অর্থ সংগ্রহ করা সম্ভব হয়েছে। যদিও পুনর্গঠনের জন্য অর্থের যে ঘাটতি, তা কী ভাবে পূরণ হবে, তা সরকারের তরফে স্পষ্ট ভাবে এখনও জানানো হয়নি।

নেপালের নগর উন্নয়ন মন্ত্রকের এক জন সিনিয়র ইঞ্জিনিয়ার চক্রবর্তী কাঁথা। তিনি বিভিন্ন ক্ষতিগ্রস্ত কাঠামো পুনর্নির্মাণের দায়িত্বে রয়েছেন। কাঁথা জানান, সিংহ দরবার, রাষ্ট্রপতি ভবন, সুপ্রিম কোর্ট এবং গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলির ভবনের পুনর্নির্মাণ ইতিমধ্যেই শুরু করা হয়েছে। আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল বেশ কিছু এমন ভবনের মেরামত কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সেগুলি ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে।

Post Views: 285

Continue Reading

Previous: রিয়েল থেকে এবার রিলেও ‘স্বামী-স্ত্রী’, ‘হ্যাপি হ্যাপি ফ্যামিলি’ ছবিতে জুটি বাঁধছেন রাহুল-প্রীতি
Next: ডিসেম্বরে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী; মুখ্যমন্ত্রীর পর এবার মাতুয়া ভোটব্যাঙ্ককে কি টার্গেট বিজেপির

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.