Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ট্রোলিংয়ে ষোলো আনা লাভ রাজা মধূবনীরই, রিল থেকে কত টাকা উপার্জন করেন দম্পতি জানালেন নিজেরাই

ট্রোলিংয়ে ষোলো আনা লাভ রাজা মধূবনীরই, রিল থেকে কত টাকা উপার্জন করেন দম্পতি জানালেন নিজেরাই

Online Desk আগস্ট 22, 2025
images-1.jpeg

ওঙ্কার ডেস্ক: রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী বর্তমানে টেলিপাড়ার চর্চিত দম্পতি। যখন ধারাবাহিক করতেন তখন তাঁদের নিয়ে যে চর্চা ছিল, তা এখনও বর্তমান। তবে এখন এর সঙ্গে যোগ হয়েছে অন্য একটি কারণও। রাজা ধারাবাহিকে কাজ করলেও মধুবনী ব্যস্ত সুখী গৃহকোণ সাজাতে। যদিও এই মুহূর্তে টেলিভিশনে ফিরেছেন মধুবনী। এর মাঝেই চলছে ভ্লগিং। পাশাপশি নিজের একটি ব্যাগের ব্যবসাও রয়েছে। কিন্তু মধুবনী ইদানীং যা করছেন তাতেই সমালোচনার মুখে পড়ছেন। কখনও মধুবনীর সোনালি চুল, কখনও আবার তাঁর শাখা-পলা পরা নিয়ে চলছে সমালোচনা। একটা সময় মুখ বুজে থাকলেও, এ বার রাজা-মধুবনী দৃঢ়প্রতিজ্ঞ, আর চুপ থাকবেন না তাঁরা। যদিও তারকা দম্পতি জানান, যত তাঁদের ট্রোল করা হবে, ততই তাঁদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে লক্ষ্মীলাভ হবে। সম্প্রতি একটি পোস্ট শেয়ার করেন,যেখানে ভিডিয়ো থেকে কত টাকা উপার্জন করেন রাজা-মধুবনী তার আন্দাজ পাওয়া যায়।
চারপাশে সর্বক্ষণ সমালোচনা, যা করছেন তাতেই কটাক্ষ। এত কুকথা কিভাবে মানিয়ে নেন মধুবনী এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘তারকাদের খুব নরম মাটি পেয়ে গিয়েছে সবাই। যে যা পারবে এসে বলে যাবে। কিন্তু এ বার আর তা হবে না। আমি আর রাজা ঠিক করেছি, আমাদের নিয়ে কুমন্তব্য করলে তাঁকে পাল্টা দেব। তবে শালীনতা বজায় রেখে। একতরফা বাজে কথা শোনার দিন শেষ। যাঁরা বাজে কথা বলবেন, এ বার তাঁদের ধুয়ে দেব।’’ এ প্রসঙ্গে রাজা জানান, তাঁদের ট্রোল করলেই ফেসবুকে বাড়ছে ‘ভিউ’। একটি ‘রিল’ থেকেই তাঁরা উপার্জন করেছেন প্রায় ৩৮ হাজার টাকা। রাজা-মধুবনীর মতে, তাঁরা বরাবরই ছকভাঙা। সেই কারণে এত সমালোচনা। যদিও দম্পতির কথায়, ‘‘আমরা আমাদের জীবনে খুব সুখী। ছক ভাঙাই আমাদের নীতি, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি সবটাই ছকভাঙা। আমাদের সবটাই খুব স্বচ্ছ।’’ যদিও অভিনেত্রী জানান, যে দিন থেকে তাঁরা পাল্টা উত্তর দিতে শুরু করেছেন, সে দিন থেকেই কিন্তু নিন্দকেরা নিজেদের গুটিয়ে নিয়েছেন।

Post Views: 158

Continue Reading

Previous: মুখ্যমন্ত্রীর উপর হামলার জেরে সরানো হল দিল্লি পুলিশ কমিশনারকে
Next: শেষ হলো ধারাবাহিক ‘তেঁতুলপাতা’র শুটিং, সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিনেতা অভিনেত্রীদের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.