Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রামকমল মুখোপাধ্যায় এবার বড় পর্দায় নিয়ে আসছেন ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

রামকমল মুখোপাধ্যায় এবার বড় পর্দায় নিয়ে আসছেন ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

Online Desk সেপ্টেম্বর 1, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ‘বিনোদিনী’র পর এ বার কোনও ঐতিহাসিক বা পৌরাণিক গল্প নয়। রামকমল মুখোপাধ্যায়ের আগামী ছবিতে মধ্যবিত্তের জীবনচর্যা তুলে ধরতে চলেছে। ছবিতে উঠে আসবে লক্ষ্মীকান্তপুর লোকালের নিত্য যাতায়াতকারীদের জীবনযাত্রা এবং সফরনামা। খবর, গৃহপরিচারিকাদের গল্পও একটি বড় অংশ জুড়ে থাকবে এই ছবির। ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ মানেই শুধু নারীদের কাহিনি নয়। পরিচালকের কথায়, “সম্পর্কের কাহিনি, সম্পর্কের নানান টানাপোড়েনের কথা বলবে এই ছবি। তিনটি ভিন্ন বয়সের জুটি দেখা যাবে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ। এই ছবিতে জুটি বাঁধবেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং কৌশিক গঙ্গোপাধ্যায়। ঋতুপর্ণা সেনগুপ্ত এই ছবিতে একজন মধ্যবিত্ত বাড়ির বিবাহিত মহিলার ভূমিকায় থাকবেন। তাঁদের ঘিরেই এগোবে ছবির গল্প। অন্য একটি জুটি সঙ্গীতা সিংহ এবং ইন্দ্রনীল সেনগুপ্ত।
এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে রাজনন্দিনী পাল ও জন ভট্টাচার্যকে। গল্পে কর্পোরেট চাকুরিরতা আধুনিক মেয়ে রাজনন্দিনী। পরিস্থিতির চাপে সে নিজের স্বত্বা নিয়ে আপোষ করে না। তাঁর প্রেমিকের চরিত্রে দেখা যেতে পারে জন ভট্টাচার্যকে। রাজনন্দিনীর অফিসের মালিকের চরিত্রে থাকছেন বিমল গিরি। এছাড়াও, এই ছবিতে পরিচারিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে পাওলি দামকে। এছাড়াও দেখা যাবে চান্দ্রেয়ী ঘোষ এবং সায়নী ঘোষকে। স্থানীয় অঞ্চল এবং শহর কলকাতা জুড়েই শুটিং হয়েছে।
রাম কমল মুখোপাধ্যায়ের কথায়, এ ছবিতে গানের গুরুত্ব যথেষ্ট। দায়িত্বে রয়েছেন সৌরেন্দ্র-সৌম্যজিৎ।” সামান্য থেমে তিনি আরও বললেন, ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ পারিবারিক ছবি। সব বয়সী দর্শকের ছবি। বিনোদিনীর পর চেয়েছিলাম এই সময়ের একটা গল্প বলতে। এখনকার মানুষদের গল্প বলতে, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জীবন যাপনের সফরনামা যেন সেই ছবিতে ফুটে ওঠে। সেই ভাবনা থেকেই ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’। আগামী ৭ নভেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’।

Post Views: 87

Continue Reading

Previous: পহেলগাঁও কাণ্ডের পর এক মঞ্চে মোদী শাহবাজ
Next: কংগ্রেস দফতরে হামলার ঘটনায় বিজেপি নেতা রাকেশ সিং এর ছেলেকে গ্রেফতার করল পুলিশ

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.