Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পহেলগাঁও কাণ্ডের পর এক মঞ্চে মোদী শাহবাজ

পহেলগাঁও কাণ্ডের পর এক মঞ্চে মোদী শাহবাজ

Online Desk সেপ্টেম্বর 1, 2025
sco-modi-s.jpg

ওঙ্কার ডেস্ক : গত ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে দূরত্ব বেড়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মাঝে এক মঞ্চে দেখা গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। চিনের তিয়ানজিনে শুরু হয়েছে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর ২৫তম বৈঠক। সেখানেই এক ফ্রেমে দুই দেশের প্রধানমন্ত্রীকে দেখা যায়।

এসসিও সম্মেলনে অংশ নিলেও পরস্পরের থেকে দূরত্ব বজায় রেখেছেন মোদী এবং শরিফ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে এসসিও বৈঠকে বিভিন্ন রাষ্ট্রনেতাদের মিলিত হওয়ার ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে মোদীর থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছেন শাহবাজ শরিফ। ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর মাঝে অন্য দেশের প্রতিনিধি ছিলেন। এই অনুষ্ঠানে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান এবং উত্তর কোরিয়ার শাসক কিম জং উন।

 

উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ডে ২৬ জনকে নারকীয় ভাবে খুন করেছিল জঙ্গিরা। সেই ঘটনার পিছনে পাকিস্তানের মদত ছিল বলে অভিযোগ ভারতের। পহেলগাঁও কাণ্ডের জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালিয়েছিল নয়াদিল্লি। সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতের সেনা বাহিনী। তার পর থেকে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সীমান্তে সংঘাত চলে চার দিন ধরে। পরে দুই দেশ সংঘর্শ বিরতিতে রাজি হয়। অপারেশন সিঁদুর অভিযানের পর ভারতের প্রধানমন্ত্রী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী যে এক মঞ্চে সামিল হতে চলেছেন, সেদিকে নজর ছিল আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকদের।

Post Views: 140

Continue Reading

Previous: একের পর এক শেষ হয়ে যাচ্ছে বাংলা ধারাবাহিক, এবার তালিকায় সান বাংলার জনপ্রিয় মেগা
Next: রামকমল মুখোপাধ্যায় এবার বড় পর্দায় নিয়ে আসছেন ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

সম্পর্কিত গল্প

wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp.jpg

‘ছাত্রশক্তি দীর্ঘজীবী হোক’, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর প্রতিক্রিয়া ‘ককরোচ’দের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.