Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রণজয়ের বাড়িতে ভূতুড়ে কাণ্ড, গায়ে আঁচড়ের দাগ, বাড়ি লন্ডভন্ড…… হাড়হিম করা ঘটনার কথা জানালেন অভিনেতা

রণজয়ের বাড়িতে ভূতুড়ে কাণ্ড, গায়ে আঁচড়ের দাগ, বাড়ি লন্ডভন্ড…… হাড়হিম করা ঘটনার কথা জানালেন অভিনেতা

Online Desk মে 31, 2025
bfdjhbjdfh.png

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় মুখ রণজয় বিষ্ণু। বর্তমানে ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা। আর তিনিই কিনা মাসখানেক ধরে ভৌতিক সব ঘটনার শিকার! বাড়ির দরজা-জানলা বন্ধ থাকলেও সব তোলপাড় হয়ে যাচ্ছে। ঘরময় টবের মাটি। গায়ে আঁচড়। যদিও এসব কেন হচ্ছে? তার উত্তর খুঁজে পাননি রণজয়, তবে এবার সবটা ক্যামেরাবন্দি করে হাড়হিম করা অভিজ্ঞতা ভাগ করে নিলেন সোশাল মিডিয়ার পাতায়।
শনিবার রণজয় একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা গেল, কাচ ভেঙে ছড়িয়ে রয়েছে গোটা ঘরে। গাছের ডালপালা ভেঙে ঘরের মেঝেয় টবের মাটি এপ্রান্ত থেকে ওপ্রান্ত ছড়ানো। অভিনেতার ছবিও পড়ে রয়েছে মেঝেয়। রণজয় বলছেন, জানলা-দরজা সব বন্ধ করেই বাড়ি থেকে বেরই। তাও কটা গাছ তুলে রেখেছিলাম। কিন্তু এবার মনে হল ভিডিওটা বানাই। অভিনেতার মন্তব্য, কেন হচ্ছে বুঝতে পারছি না। কোনও কারণ নেই এমন ঘটনা ঘটার। বাড়ির সব দরজা এবং জানলা ভিতর থেকে বন্ধই থাকে। তাও দেখছি টব পড়ে রয়েছে, আমার ছবি পড়ে রয়েছে। এখানেই শেষ নয়!
বাড়ির অবস্থা লন্ডভন্ড হওয়ার পাশাপাশি শারীরিকভাবেও মাঝেমধ্যে অসুস্থতা ভোগ করছেন রণজয় বিষ্ণু। নানারকমের অভিজ্ঞতা হয়েছে তাঁর। অভিনেতা বলছেন, হাতে কাটা দাগ থাকে, ঘুম থেকে উঠে মাঝেমধ্যেই পা নাড়াতে পারি না। কী হচ্ছে বুঝতে পারছি না। তবে এরকম ঘটনা বেশ কিছুদিন ধরেই ঘটছে। প্রায় গত তিন-চার মাস ধরে। বহুবার এরকমও হয়েছে যে ঘুম থেকে উঠেই দেখছি হাতে আঁচড়ে দাগ। কোথাও কাটা দাগ। সেই ভিডিও শেয়ার করে রণজয় লিখেছেন, ‘কোনো ক্লু নেই! ঘরের দরজা-জানলা বন্ধ থাকলে হাওয়া ঢোকার কোন সম্ভাবনা নেই কিন্তু তারপরেও ঘটনাগুলো এমন ঘটছে যেন দমকা হাওয়ায় সবটা উড়িয়ে নিয়ে গেছে। অদ্ভুত!’ এদিকে রণজয়ের ভিডিও দেখে স্তম্ভিত নেটপাড়াও। অনুরাগীদের একাংশ আবার তাঁকে মনোবল বাড়াতে হনুমান চালিশা পাঠ করার নিদান দিয়েছেন। এই ভিডিও দেখে কেউ কেউ আতঙ্কে বলেছেন, ‘এ তো ভৌতিক কাণ্ড!’

Post Views: 387

Continue Reading

Previous: টলিপাড়ায় নতুন গুঞ্জন, ‘প্রজাপতি ২’তে অভিনয় করছেন না ইধিকা পাল?
Next: প্রবল বর্ষা, সিকিমের চুংথাং-এ গভীর খাদে তলিয়ে গেল পর্যটকদের গাড়ি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.