Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছে ঋদ্ধি ও অঙ্গনা, কোন ছবিতে দেখা যাবে তাঁদের?

প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছে ঋদ্ধি ও অঙ্গনা, কোন ছবিতে দেখা যাবে তাঁদের?

Online Desk আগস্ট 11, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বড়পর্দায় তাঁরা দু’জন ভীষণভাবে জনপ্রিয়, দর্শক তাঁদের দেখেছেনও নানা চরিত্রে। পাশাপাশি সিরিজেও বিভিন্ন রূপে ধরা দিয়েছেন তাঁরা। টলিউডের নবীন প্রজন্ম ঋদ্ধি সেন ও অঙ্গনা রায়। এতদিন তাঁরা দর্শকের মন জয় করেছেন আলাদাভাবে। এবার গুঞ্জন চলছে তাঁদের একসঙ্গে জুটি বাঁধাতে চলেছে। বড়পর্দায় একসঙ্গে আসতে চলেছে ঋদ্ধি ও অঙ্গনা। পরিচালনায় ব্রাত্য বসু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি লেখাকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে তাঁর আগামী ছবি। ছবির নাম ‘শিকড়’। প্রযোজনায় রয়েছে ফ্রেন্ডস কমিউনিকেশন।
শিকড়ের টানে ঘরে ফেরার গল্প বলতে চলেছে এই ছবি। এ ছবিতে আরও অন্যান্য চরিত্রে দেখা যাবে লোকনাথ দে, সীমা বিশ্বাস, চঞ্চল চৌধুরীকে। গল্পের মোড়ে এক প্রবীণের জীবনে ফিরে আসবেন তাঁর প্রেমিকা। এদিকে, ওই প্রবীণের সংসার-সন্তান সবাই আছে। এই চরিত্রে দেখা যাবে লোকনাথকে। তাঁর প্রেমিকার চরিত্রে সীমা বিশ্বাস। ছবিতে লোকনাথের ছেলের ভূমিকায় অভিনয়ে থাকবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। সূত্রের খবর, এই ছবিতে ফের দেখা যাবে শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষকেও।
এ ছবির গল্পে ফুটে উঠবে দুই প্রজন্মের ভালবাসা। দুই প্রজন্মের দৃষ্টিভঙ্গি কেমন হবে গল্পে থাকবে সেই টানাপোড়েন। এর মাঝেই বিভিন্ন চরিত্রদের মিশেলে এই ছবির গল্প হয়ে উঠবে এক অনন্য সংমিশ্রণ। জানা গিয়েছে, এই ছবির শুটিং হবে কলকাতা, বোলপুর, বারাণসীতে। প্রসঙ্গত, এই ছবির মাধ্যমে সীমা বিশ্বাসকে দর্শক আরও একবার পেতে চলেছেন একেবারে অন্য ভূমিকায়। আগামীতে তাঁকে দর্শক দেখতে চলেছেন ‘রক্তবীজ ২’ ছবিতে ওপার বাংলার রাজনৈতিক ব্যক্তিত্বের ভূমিকায় থাকবেন তিনি। অন্যদিকে, এই ছবির হাত ধরে প্রথমবার জুটি বেঁধে আসছেন ঋদ্ধি ও অঙ্গনা। নিজ নিজ ক্ষেত্রে অভিনয় করে বারবার দর্শকের থেকে প্রশংসা পেয়েছে তাঁরা। এমনকি তাঁদের অভিনীত চরিত্ররা সমালোচক মহলেও দারুণ প্রশংসিত হয়েছে। তবে প্রথমবার বড়পর্দায় জুটি বেঁধে কেমন গল্প বলবে তাঁরা তা সময়ই বলবে।

Post Views: 246

Continue Reading

Previous: ফের ওড়িশার অগ্নিদগ্ধ হয়ে কিশোরীর মৃত্যু; দুই মাসে মোট ৪ জনের আগুনে পুরে মৃত্যু
Next: বিরোধীদের ‘ভোট চুরি’ ইস্যুতে অভিযান, ধুন্ধুমার দিল্লিতে ! জ্ঞান হারালেন মহুয়া-মিতালি, রাহুল সহ বিরোধী সাংসদদের ভ্যানে তুলল পুলিশ

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.