Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিরোধীদের ‘ভোট চুরি’ ইস্যুতে অভিযান, ধুন্ধুমার দিল্লিতে ! জ্ঞান হারালেন মহুয়া-মিতালি, রাহুল সহ বিরোধী সাংসদদের ভ্যানে তুলল পুলিশ

বিরোধীদের ‘ভোট চুরি’ ইস্যুতে অভিযান, ধুন্ধুমার দিল্লিতে ! জ্ঞান হারালেন মহুয়া-মিতালি, রাহুল সহ বিরোধী সাংসদদের ভ্যানে তুলল পুলিশ

Online Desk আগস্ট 11, 2025
P-1.jpg

ওঙ্কার ডেস্ক : বিরোধী জোটের নির্বাচন কমিশনের অফিস ঘেরাও অভিযানে সরগরম দিল্লি। পরিকল্পনা ছিল সংসদ ভবন থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত নির্ধারিত মিছিলে সামিল হন বিরোধী জোটের সাংসদরা। যদিও এই মিছিলের অনুমতি দেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন দিল্লি পুলিশ। এদিন সকালে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হতেই এসআইআর ইস্যুতে সরব হন বিরোধী সাংসদেরা। তুমুল হইচইয়ে দুপুর ২টো পর্যন্ত দুই কক্ষের কার্যসূচি মুলতুবি হয়ে যায়। এর পরেই রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, ডেরেক ও ব্রায়েন, অখিলেশ যাদব-সহ প্রায় ৩০০ জন সাংসদ সংসদ ভবন থেকে রওনা দেন। কিছু দূর যেতেই ব্যারিকেড তুলে পথ আটকে দেয় দিল্লি পুলিশ। মিছিল আটকাতেই শুরু হয় রাস্তায় বসে বিক্ষোভ। ‘ভোট চুরি’ বন্ধের দাবিতে দেশজুড়ে বিভিন্ন ভাষায় স্লোগান শোনা যায়। মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ-সহ মহিলা সাংসদেরা ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ জানান। তৃণমূল সাংসদদের হাতে থাকা ব্যানারে লেখা— ‘চুপি চুপি ভোটের কারচুপি’। মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

 

রাহুলের সঙ্গে আটক করা হয় কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব-সহ সমস্ত বিরোধী সাংসদদের। দিল্লি পুলিশ সমস্ত বিরোধী সাংসদদের দু’টি বাসে তুলে নিয়ে যায়। অন্যদিকে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যেই অজ্ঞান হয়ে পড়েন তৃণমূল সাংসদ মহুয়া। বিক্ষোভে অংশ নেওয়া দলগুলির মধ্যে ছিল দেশের নানা প্রান্তের আঞ্চলিক ও জাতীয় দল। যদিও বর্তমানে ‘ইন্ডিয়া’ জোটের বাইরে থাকলেও সোমবারের কর্মসূচিতে শামিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও।

এদিকে, পুলিশ আটক করে বাসে তোলার সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন মহুয়া মৈত্র, আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সমাজবাদী পার্টির এক সাংসদও অসুস্থ হয়ে পড়েন। সাংসদদের অসুস্থতার খবর পেয়ে ছূতে আসেন রাহুল। খোঁজখবর নেন। অসুস্থ সাংসদদের তুলে দেওয়া হয় অন্য গাড়িতে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের অভিযোগ, পুলিশ মহিলা সাংসদদের উপর বলপ্রয়োগ করেছে, চুল ধরে টেনেছে।

তবে আশ্চর্যজনক ভাবে এদি বিরোধীদের সুরে সুর মিলিয়েছেন শশী তারুর। এমন কি রাহুল গান্ধীর তোলা প্রশ্নগুলির উত্তর কেন নির্বাচন কমিশন দেবে না, তা নিয়েও সোচ্চার হয়েছেন তিনি। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং মানুষের মনে দেখা দেওয়া ধন্দগুলি কাটাতে কমিশনের এগুলির উত্তর দেওয়া উচিত বলে জানিয়েছেন শশী।

বিরোধীদের দাবি, বিহারে এসআইআর প্রক্রিয়ায় ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ নাম মুছে ফেলা হয়েছে। চলতি বছরের শেষেই সেখানে বিধানসভা ভোট। বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গ, কেরল, অসম এবং তামিলনাড়ুতেও। কংগ্রেস নেতা রাহুল গান্ধী পরিসংখ্যান তুলে ধরে দাবি করেছেন, এই পুরো প্রক্রিয়াই ‘ভোট চুরি’র অংশ। বিষয়টি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গড়িয়েছে। শীর্ষ আদালত আপাতত এসআইআর প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করলেও, কমিশনকে কিছু পরামর্শ দিয়েছে। মামলার শুনানি চলছে।

Post Views: 288

Continue Reading

Previous: প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধতে চলেছে ঋদ্ধি ও অঙ্গনা, কোন ছবিতে দেখা যাবে তাঁদের?
Next: চাক দে ইন্ডিয়ার পর এবার ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ আসছে, গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কার্তিক আরিয়ান

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.