Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চাক দে ইন্ডিয়ার পর এবার ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ আসছে, গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কার্তিক আরিয়ান

চাক দে ইন্ডিয়ার পর এবার ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ আসছে, গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন কার্তিক আরিয়ান

Online Desk আগস্ট 11, 2025
yhgfu.png

ওঙ্কার ডেস্ক: ‘ভুলভুলাইয়া ৩’এর ব্যাপক সাফল্যের পর যেন আরও হিসেবি পথে চলছেন কার্তিক আরিয়ান। একের পর এক ভিন্ন ধারার ছবিতে অভিনয় করে তিনি এখন বলিউডের অন্যতম চর্চিত মুখ। বর্তমানে তাঁর হাতে রয়েছে দুটি বড় প্রজেক্ট, সমীর বিদ্বানস পরিচালিত তু মেরি মেঁ তেরা মেঁ তেরা তু মেরি এবং অনুরাগ বসুর একটি নামহীন প্রেমকাহিনি দু’টিই মুক্তি পেতে চলেছে ২০২৬ সালে। এর পর সরাসরি ঝাঁপ দেবেন ‘নাগজিলা’ ছবিতে, মৃগদীপ সিং লাম্বা পরিচালিত এক অদ্ভুতুড়ে এন্টারটেইনারে।
এর মাঝেই এসে গেল আরও বড় খবর। কার্তিক এবার হাত মেলালেন বলিউডের খ্যাতনামা পরিচালক শিমিত আমিনের সঙ্গে, যিনি প্রায় তাঁর সব ছবির জন্য বিখ্যাত। প্রযোজনার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় এক বছর ধরে কার্তিক ও শিমিত একসঙ্গে কাজের জন্য নানা আইডিয়া নিয়ে আলোচনা করছিলেন। তখনই কার্তিককে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র গল্প শোনান শিমিত, আর তাতেই মুগ্ধ হয়ে যান কার্তিক। সূত্রের আরও খবর, শিমিত আমিন ইতিমধ্যেই ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র জন্য এক টানটান চিত্রনাট্য তৈরি করেছেন। ২০২৬-এর প্রথমার্ধে ক্যামেরা অন হবে। গল্প শোনামাত্র কার্তিক ছবিতে রাজি হয়ে গিয়েছেন। ছবির শুটিং হবে ভারত ও মরক্কোতে, মরক্কোর লোকেশন রেকিও ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে।
সত্য ঘটনার প্রেক্ষাপটে তৈরি ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-য় কার্তিককে দেখা যাবে এক এয়ারফোর্স পাইলটের চরিত্রে, যা তাঁর কেরিয়ারের অন্যতম গম্ভীর ও দেশাত্মবোধক চরিত্র হতে চলেছে। মার্চ থেকে জুলাই ২০২৬-এর মধ্যে শুটিং শেষ করে ২০২৭-এর প্রথমার্ধে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। ‘তু মেরি মেঁ তেরা মেঁ তেরা তু মেরি’, অনুরাগ বসুর প্রেমকাহিনি, নাগজিলা এবং এখন ক্যাপ্টেন ইন্ডিয়া এই চারটি ছবির তালিকা প্রমাণ করে দিচ্ছে, নতুন প্রজন্মের তারকাদের মধ্যে কার্তিক আরিয়ানের ছবি বাছাই এখন সবচেয়ে বৈচিত্র্যময় ও ব্যস্ত। আর শোনা যাচ্ছে, এখানেই শেষ নয় সামনে আরও বড় বড় ঘোষণার অপেক্ষায় রয়েছেন ফ্যানরা। স্পষ্ট, কার্তিকের বক্স অফিস যাত্রা এখনই নজর কাড়ছে।

Post Views: 227

Continue Reading

Previous: বিরোধীদের ‘ভোট চুরি’ ইস্যুতে অভিযান, ধুন্ধুমার দিল্লিতে ! জ্ঞান হারালেন মহুয়া-মিতালি, রাহুল সহ বিরোধী সাংসদদের ভ্যানে তুলল পুলিশ
Next: বিশ্ব হাতি দিবস : অতিকায় বন্যপ্রাণী নিয়ে কোয়েম্বাটোরে বৃহৎ আয়োজন

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.