Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও! প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে জালিয়াতির মামলা মডেল-অভিনেত্রী রুচি গুজ্জর

সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও! প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে জালিয়াতির মামলা মডেল-অভিনেত্রী রুচি গুজ্জর

Online Desk জুলাই 27, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও। গুঞ্জন চলছিল প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে জালিয়াতির মামলা করেছেন মডেল-অভিনেত্রী রুচি গুজ্জর। কিন্তু এই মুহূর্তে শোরগোল ‘সো লং ভ্যালি’ নামের হিন্দি ক্রাইম থ্রিলারের প্রিমিয়ার ঘিরে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গিয়েছে মুম্বইয়ের সিনেমা হলে ওই প্রিমিয়ারে হাজির হয়ে পায়ের স্যান্ডেল খুলে ছবির অন্যতম প্রযোজক মান সিংয়ের উপরে চড়াও হচ্ছেন রুচি। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি। তা নিয়ে শুরু হয়েছে বিতর্কও। উল্লেখ্য, মান সিং ছবিটির কেবল প্রযোজকই নন। প্রযোজক ও ছবির কাহিনিকারও তিনি।
প্রসঙ্গত, অভিনেত্রীর অভিযোগ, তিনি প্রযোজকদের প্রায় ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন। কথা দিয়েছিলেন রুচিকে নিয়ে সোনি টিভিতে একটি শো বানাবেন তাঁরা। কিন্তু সেই টাকা তাঁরা ছবির কাজে লাগিয়ে দেন। সেই ক্ষোভেই প্রিমিয়ারে হাজির হয়ে রুচি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন বলে দাবি। জানা গিয়েছে, রুচির সঙ্গে রীতিমতো একটি দল সেখানে হাজির হয়। অনেকের হাতেই ছিল প্ল্যাকার্ড। তাঁরা স্লোগান দিচ্ছিলেন প্রযোজকদের বিরুদ্ধে। প্রসঙ্গত, ‘সো লং ভ্যালি’র তিন প্রযোজক মান সিং, করণ সিং, মহসিন খান। তাঁদের মধ্যে করণ রুচির কাছ থেকে এককালীন ২৩ লক্ষ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। বৃহস্পতিবার দায়ের করা এফআইআরে তাঁর নামই রয়েছে। পুলিশের তরফ থেকেও এফআইআরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে প্রিমিয়ারে ঝামেলার বিষয়টিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলে কটাক্ষ করেছেন মান সিং। তাঁর দাবি, রুচি চেয়েছিলেন ছবিটির মুক্তি বন্ধ করতে। কিন্তু শেষপর্যন্ত আদালতের সম্মতি মেলায় ছবি নির্ধারিত সময়েই মুক্তি পেয়েছে। আর তাতেই ক্ষুব্ধ হয়ে রুচি এসেছিলেন গোলমাল করতে.

Post Views: 248

Continue Reading

Previous: বীরভূম থেকে শুরু মমতার ভাষা আন্দোলন; বাংলাভাষী দের উপর আর অত্যাচার নয় কড়া বার্তা বাংলার মুখ্যমন্ত্রীর
Next: ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে দিলীপ ঘোষ, দাবি করলেন ষড়যন্ত্রের শিকার, হাঁটলেন আইনি পথে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.