Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে দিলীপ ঘোষ, দাবি করলেন ষড়যন্ত্রের শিকার, হাঁটলেন আইনি পথে

ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে দিলীপ ঘোষ, দাবি করলেন ষড়যন্ত্রের শিকার, হাঁটলেন আইনি পথে

Online Desk জুলাই 27, 2025
dilip-ghosh.png

ওঙ্কার ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি আপত্তিকর ভিডিও ঘিরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভিডিওটিতে যাঁকে দেখা যাচ্ছে, তাঁকে অনেকেই দিলীপ ঘোষ বলেই সন্দেহ করছেন। এই প্রসঙ্গে প্রকাশ্যে মুখ খুলেছেন বিজেপি নেতা নিজেই। এক ভিডিও বার্তায় দিলীপ ঘোষ জানান, “২৫ জুলাই সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় একটি অশ্লীল ভিডিও ছড়ানো হয়েছে। তাতে পুরুষ চরিত্রটির সঙ্গে ইচ্ছাকৃতভাবে আমার নাম জুড়তে চাওয়া হচ্ছে। ভিডিওটি সত্য কি না, কারা ছড়িয়েছে তা এখনও স্পষ্ট নয়। কিন্তু এটা নিশ্চিতভাবে আমার ব্যক্তিগত ভাবমূর্তি নষ্টের চেষ্টা করা হয়েছে।”
দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে চক্রান্ত চলছে বলেই মনে করছেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, “এটা একটা গভীর ষড়যন্ত্র। যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাঁদের সামনে আনা উচিত। আমি সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছি। আইনই এখন এর বিচার করবে।”এই ভিডিওকে “শেষ অস্ত্র” বলেও উল্লেখ করেছেন তিনি। তাঁর কথায়, “রাজনীতিতে এ ধরনের চক্রান্ত নতুন কিছু নয়। বহু বড় ব্যক্তিত্বকে শেষ করার জন্য এমন চেষ্টা আগেও হয়েছে। এবার সেই ষড়যন্ত্রের শিকার আমি।”
একটি পুরনো ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “৫-৬ বছর আগে আমাদের দলের একজন আরএসএস প্রচারকের বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ উঠেছিল। তদন্তে সব সত্যি বেরিয়ে আসে। এবারও তাই হবে”। শেষে দিলীপ ঘোষের হুঁশিয়ারি, “আমার বিরুদ্ধে যে ব্যক্তিগত আক্রমণ চলছে, তা বরদাস্ত করব না। এখন দেখার, পুলিশ কী ব্যবস্থা নেয়।”

Post Views: 146

Continue Reading

Previous: সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও! প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে জালিয়াতির মামলা মডেল-অভিনেত্রী রুচি গুজ্জর
Next: বিহার রাজনীতিতে নতুন মোড়; দল থেকে বহিস্কারের পর মহুয়া কেন্দ্রে নির্দল প্রার্থী হয়েই লড়বেন তেজ প্রতাপ যাদব

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.