Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • বিহার রাজনীতিতে নতুন মোড়; দল থেকে বহিস্কারের পর মহুয়া কেন্দ্রে নির্দল প্রার্থী হয়েই লড়বেন তেজ প্রতাপ যাদব

বিহার রাজনীতিতে নতুন মোড়; দল থেকে বহিস্কারের পর মহুয়া কেন্দ্রে নির্দল প্রার্থী হয়েই লড়বেন তেজ প্রতাপ যাদব

Online Desk জুলাই 27, 2025
tej-pratap-yadav.png

ওঙ্কার ডেস্ক: আরজেডি (রাষ্ট্রীয় জনতা দল) থেকে বহিষ্কারের পর এবার নিজেই বড় ঘোষণা করলেন তেজপ্রতাপ যাদব। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে মহুয়া আসন থেকে নির্দল প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্ত জানালেন তিনি।
বর্তমানে হাসানপুর কেন্দ্রের বিধায়ক তেজপ্রতাপ, শনিবার পাটনার বাসভবনে সাংবাদিকদের বলেন, “এইবার আমি মহুয়া থেকে ভোটে দাঁড়াব। আমার নাম শুনেই প্রতিদ্বন্দ্বীদের অস্বস্তি শুরু হয়েছে।”পাশাপাশি জানান, তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘টিম তেজপ্রতাপ যাদব’ এর সঙ্গে বহু মানুষ যুক্ত হচ্ছেন, এবং সমর্থন করছেন। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সম্পর্কেও মন্তব্য করেন তেজ প্রতাপ বলেন, “চাচা এবার আর মুখ্যমন্ত্রী হবেন না। যারা যুব সমাজ, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে কাজ করবে, তেজপ্রতাপ তাদের পাশে থাকবে।”
প্রসঙ্গত, গত ২৫ মে “দায়িত্বজ্ঞানহীন আচরণ”এর অভিযোগে আরজেডি থেকে ছয় বছরের জন্য বহিষ্কৃত হন তেজপ্রতাপ। সেই সিদ্ধান্তে ছিল দলের প্রতিষ্ঠাতা তথা তাঁর বাবা লালুপ্রসাদ যাদবের সিলমোহর। বহিষ্কারের পেছনে কারণ ছিল তাঁর ফেসবুক পোস্টে এক মহিলার সঙ্গে সম্পর্কের দাবি, যদিও পরে তিনি বলেন, অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। এরপর থেকেই তেজপ্রতাপ দাবি করতে থাকেন, তাঁকে ও ভাই তেজস্বী যাদবকে দূরে সরাতে ষড়যন্ত্র চলছে। ‘জয়চাঁদ’দের বিরুদ্ধে একাধিকবার তোপ দেগেছেন তিনি।
২০১৫ সাল থেকে সক্রিয় রাজনীতিতে থাকা তেজপ্রতাপ দুই বার বিধায়ক হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী হিসেবেও কাজ করেছেন। অন্যদিকে, আসন্ন নির্বাচনে আরজেডি নেতৃত্বে থাকছেন তেজস্বী যাদব। এই প্রেক্ষিতে তেজপ্রতাপের নির্দল লড়াই রাজ্য রাজনীতিতে ভিন্ন সুর ছড়াতে পারে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Continue Reading

Previous: ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কে দিলীপ ঘোষ, দাবি করলেন ষড়যন্ত্রের শিকার, হাঁটলেন আইনি পথে
Next: দীর্ঘ প্রতীক্ষার অবসান! আগামী ২৯ তারিখে অজয় নদের নবনির্মিত বাঁধ শুভ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
death-f.jpg

সৌদি আরবে ড্রোন হামলায় ভারতীয়ের মৃত্যু, আহত আরও ২

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.