Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • বলিউডের একাধিক তারকার জন্ম তাঁর হাতে, প্রয়াত বলিউডের বিখ্যাত চিকিৎসক!

বলিউডের একাধিক তারকার জন্ম তাঁর হাতে, প্রয়াত বলিউডের বিখ্যাত চিকিৎসক!

Online Desk জানুয়ারি 11, 2025
gzrgt.png

ওঙ্কার ডেস্কঃ প্রয়াত হলেন সনামধন্য চিকিৎসক ড. রুস্তম সুনাওয়ালা। করিশ্মা কাপুর, করিনা কাপুর, রণবীর কাপুর থেকে তৈমুর আলি খান প্রত্যেকেরই জন্ম হয়েছে তাঁর হাতে। বলিউডের ম্যাজিশিয়ান বলা হত রুস্তম সুনাওয়ালাকে। বিশ্ববিখ্যাত গাইনোকোলজিস্ট রুস্তম সুনাওয়ালার মৃত্যুর খবরে শোকের ছায়া বলিউডে। গত ৫ জানুয়ারি বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যু হয় তাঁর।
বলিউডের সেলিব্রিটি ও তাঁদের সন্তাদের জন্মও হয়েছে তাঁর হাতেই। এছাড়াও বহু মেয়েদের মা হওয়ার স্বপ্ন পূরণ করেছেন তিনি। স্ত্রী রোগ সম্পর্কিত চিকিৎসাশাস্ত্রে সুনাওয়ালার অন্যতম উল্লেখযোগ্য অবদান হল ‘পলিথিন আইইউডি’ আবিষ্কার। ১৯৬০ সালে এই যন্ত্রটি আবিষ্কার করেন তিনি। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। দক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি জনপ্রিয় চিকিৎসক হয়ে উঠেছিলেন।
সুনওয়ালা ছিলেন মুম্বইয়ের ওয়াদিয়া মেটার্নিটি হাসপাতালের প্রফেসর এমেরিটাস। এ ছাড়া ‘ইন্ডিয়ান সোসাইটি অফ প্রিনেটাল ডায়াগনসিস অ্যান্ড থেরাপির’ প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট এবং ‘ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সাম্মানিক মেডিক্যাল ডিরেক্টরের পদে ছিলেন এই বিখ্যাত চিকিৎসক। ১৯৯১ সালে নারী স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনায় অসামান্য অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয় তাঁকে।

Post Views: 276

Continue Reading

Previous: ঢাকা চলচ্চিত্র উৎসবে বাদ নয় ভারতীয় ছবি, দেখানো হবে সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’
Next: আবগারি দুর্নীতিতে ক্ষতি ২ হাজার কোটি! ভোটের মুখে সিএজি রিপোর্টে বিপাকে আপ

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.