Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ক্লিকের হাত ধরে ফের অভিনয়ে ফিরছেন বামাক্ষ্যাপা খ্যাত সব্যসাচী চৌধুরী

ক্লিকের হাত ধরে ফের অভিনয়ে ফিরছেন বামাক্ষ্যাপা খ্যাত সব্যসাচী চৌধুরী

Online Desk মে 5, 2025
images-7-1.jpeg

ওঙ্কার ডেস্ক: ইতিমধ্যেই ‘সোনার কেল্লা ‘ ছবির পঞ্চাশ বছর পূর্ণ হয়ে গিয়েছে। সিনেপ্রেমী বাঙালি বছরের পর বছর সত্যজিতের পর্দার জাদুতে আচ্ছন্ন হয়েছে। সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানিয়ে একের পর এক ছবি করেছে বাঙালি পরিচালকরা। সম্প্রতি ক্লিক ওটিটি প্ল্যাটফর্ম একটি ছবি পোস্ট করে সমাজমাধ্যমে। সেখানে সোনার কেল্লার পঞ্চাশ বছর উদযাপনে তাঁরা নতুন কিছু করার উদ্যোগ নিচ্ছে, এমনই আভাস পাওয়া গেছে পোস্ট দেখে। টলিপাড়ার অন্দর মহলে শুরু হয়েছে গুঞ্জন পরিচালক রিঙ্গো অভিনেতা সব্যসাচী চৌধুরীকে নিয়ে তৈরি করছেন একটি সিরিজ।
জানা গিয়েছে, এই সিরিজ মূলত থ্রিলার ধর্মী। এই সিরিজের বেশিরভাগ অংশ শ্যুট হয়েছে রাজস্থানের জয়সলমির শহরের কেল্লাতে। যেখানে পঞ্চাশ বছর আগে শ্যুট সেরে এসেছেন কিংবদন্তী পরিচালক সত্যজিৎ রায়। সিরিজের গল্প নিয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। তবে এই সিরিজও যে থ্রিলারধর্মী হতে চলেছে, সেই খবর পাকা বলেই জানা যাচ্ছে। সিরিজের পরিচালকের পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি। তবে এই কথা বলাই যায় যে এই সিরিজের মাধ্যমে দর্শকদের কাছে আবার নতুন রুপে আসতে চলেছেন সব্যসাচী চৌধুরী। বর্তমানে ধারাবাহিক অভিনয় কম দেখা যায় তাঁকে। তাই সব্যসাচীর দর্শকদের কাছে অবশ্যই আশার খবর। শোনা যাচ্ছে এই সিরিজে সব্যসাচী চৌধুরী ছাড়াও অভিনয় করছেন অভিনেতা দেবতনু, অভিনেত্রী অমৃতা দেবনাথসহ আরও নতুন মুখ। তবে এখনও পর্যন্ত বোঝাই যাচ্ছে যে আগামী দিনে চমকপ্রদ কিছু আসতে চলেছে তা বলাই বাহুল্য।

Post Views: 240

Continue Reading

Previous: ‘ কোনও কিছুই আর আমার হাতে নেই ‘ হঠাৎ এমন বার্তা কেন দিলেন অভিনেতা ক্রুশল আহুজা?
Next: ইডেনে ম্যাচ দেখে উচ্ছসিত সাউথগেট

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.