Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য, কি বললেন অভিনেতা?

ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য, কি বললেন অভিনেতা?

Online Desk জুলাই 28, 2025
hkh.png

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি ‘কুরুচিকর’ এক ভিডিওর জন্য অভিনেতা সাহেব ভট্টাচার্যকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল নেটপাড়ার একাংশ! যৌনতামূলক ওই ভিডিও নিয়ে শোরগোল পড়ে যায় রীতিমতো। যদিও উত্তাল সময়ে কোনওরকম প্রতিক্রিয়া দেননি সাহেব, তবে এবার মুখ খুললেন অভিনেতা। আর মুখ খুলেই বিস্ফোরক অভিযোগ তুললেন সাহেব। এতদিন কেন ভাইরাল হওয়া ওই ভিডিও নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি সে বিষয়েও খোলসা করলেন সাহেব।
এআই-এর কারসাজির খপ্পড়ে এযাবৎকাল বহু তারকাদেরই সমস্যায় পড়তে হয়েছে। সাহেবের দাবি, ভাইরাল ওই ভিডিও এআই দিয়ে তৈরি করা হয়েছে তাঁকে বিপাকে ফেলার জন্যই। সাহেবের কথায়, “সম্প্রতি এক ভাইরাল ভিডিও নিয়ে মিডিয়ার তরফে আমাকে যোগাযোগ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমার কোনও বদনাম নেই। সস্তার পাবলিসিটিতে বিশ্বাসী নই। না আছে কোনও পুলিশ কেস। কোনও রাজনৈতিক দলের খুঁটি ধরেও আমি চলি না। একটা এআই দিয়ে তৈরি ভিডিও নিয়ে সোশাল মিডিয়ায় প্রচুর কথা হয়েছে।” অভিনেতার এই প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া না দেওয়া নিয়ে জানান, “সাইবার সেলের সঙ্গে কথা চলছিল। ইতিমধ্যেই প্রচুর অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। খুব শিগগিরি দোষীরা ধরা পড়বে।”
প্রসঙ্গত, সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে ভাইরাল ওই ভিডিও নিয়ে মুখ খুলেছিলেন সাহেব ভট্টাচার্য। সেখানেই তিনি বলেন, “মানুষ যখন ভালো কাজ করলে, এরকম ঘটনা ঘটে। আমার অনুরাগীদের পাশে পেয়েছি সবসময়ে। বিগত কুড়ি বছর ধরে এমনি-এমনি কাজ করছি না। আর একটা ভাইরাল ভিডিওতে সেসব মুছে যাওয়া সম্ভব নয়। আমি ছিলাম, আছি, থাকবও।” দিন কয়েক আগেই এই একই অভিযোগ তুলেছিলেন ‘আনন্দী’ খ্যাত অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায়। নেটপাড়ায় ভাইরাল হয়েছিল তাঁরও একটি বিকৃত ভিডিও।

Post Views: 297

Continue Reading

Previous: দাচিগাম জঙ্গলে সেনার গুলিতে খতম তিন জঙ্গি, পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড ‘হাসিম মুসা’ নিহত হওয়ার সম্ভাবনা
Next: নবান্ন অভিযানে আটকে গেল চাকরিপ্রার্থীদের পদযাত্রা, হাওড়ায় ব্যাপক উত্তেজনা

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.