Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • নবান্ন অভিযানে আটকে গেল চাকরিপ্রার্থীদের পদযাত্রা, হাওড়ায় ব্যাপক উত্তেজনা

নবান্ন অভিযানে আটকে গেল চাকরিপ্রার্থীদের পদযাত্রা, হাওড়ায় ব্যাপক উত্তেজনা

Online Desk জুলাই 28, 2025
nabanno-avijan-updated.png

নিজস্ব সংবাদদাতা: চাকরির দাবিতে ডাকা নবান্ন অভিযানে রবিবার উত্তাল হয়ে উঠল হাওড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ। তবে হাওড়া স্টেশন থেকে শুরু হলেও, শেষ পর্যন্ত চাকরিপ্রার্থী ও চাকরিহারাদের মিছিল আটকে গেল তেলকলঘাট রোডে। পুলিশের বাধায় নবান্নমুখো যাত্রা মাঝপথেই থেমে গেল। তা সত্ত্বেও, রাস্তার উপরেই বসে পড়ে অবস্থান বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা।
হাওড়া সিটি পুলিশের তরফে আগেই এই জমায়েতকে বেআইনি ঘোষণা করা হয়েছিল। রবিবার সকাল থেকেই শহরের একাধিক প্রবেশপথে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়। মোতায়েন করা হয়েছে প্রায় ২,০০০ পুলিশকর্মী, সঙ্গে ছিল জলকামান, ড্রোন এবং বিশাল ব্যারিকেড। রেল মিউজিয়াম সংলগ্ন এলাকা, ফরশোর রোডের রামকৃষ্ণপুর ঘাট গেট, বঙ্গবাসী মোড়, কাজিপাড়া মোড় ও নবান্ন সংলগ্ন এলাকাকে কার্যত দুর্গে পরিণত করা হয়। তবে চাকরির দাবিতে রাস্তায় নামা আন্দোলনকারীরা পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হাওড়া স্টেশন থেকে মিছিল শুরু করেন। পুলিশ সূত্রে খবর, কয়েক হাজার মানুষ তেলকলঘাট পর্যন্ত মিছিল করে পৌঁছান। কিন্তু সেখানেই লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এরপর বিক্ষোভকারীরা রাস্তার উপরেই বসে পড়েন ও অবস্থান বিক্ষোভ শুরু হয়। পুলিশের তরফে বারবার মাইকে ঘোষণা করা হয়, এই জমায়েত বেআইনি এবং অবিলম্বে এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু আন্দোলনকারীরা কোনওভাবেই সরতে রাজি নন। সূত্রের খবর, এক আন্দোলনকারী পুলিশের নিষেধ অগ্রাহ্য করে ব্যারিকেড টপকে নবান্নমুখো হওয়ার চেষ্টা করলে, সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়।
চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারাদের এই বৃহত্তর আন্দোলনে অংশ নিয়েছে একাধিক সংগঠন পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, সরকারি কর্মচারী পরিসর-সহ আরও বহু সংগঠন। এখনও পর্যন্ত পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান ঘিরে উত্তেজনা চরমে। প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চললেও, আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন তাঁদের দাবি না মানা পর্যন্ত প্রতিবাদ চলবে।
হাওড়া শহরের বিভিন্ন অংশে যান চলাচলে ব্যাঘাত ঘটেছে। অফিস টাইমে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যানজট তৈরি হয়েছে। নবান্ন অভিযানের প্রভাব পড়েছে সাঁতরাগাছি, হাওড়া মৌলালি, দাশনগর এবং শরৎ সদনের আশপাশের অঞ্চলেও
নবান্ন অভিযানের আগেই আন্দোলন ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীরা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, অন্যদিকে সরকার জানিয়েছে, আইনশৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা বরদাস্ত করা হবে না। পরিস্থিতির দিকে নজর রেখে রয়েছে গোটা রাজ্য। এখন দেখার, সরকার ও আন্দোলনকারীদের টানাপোড়েনে শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় এই আন্দোলন।

Continue Reading

Previous: ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য, কি বললেন অভিনেতা?
Next: ভারতীয় সেনার বড়সড় অভিযান, কীভাবে সাফল্য পেল অপারেশন মহাদেব !

সম্পর্কিত গল্প

New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
Steamed-Chicken-Momo-Recipe-Collage.png

চিকেন মোমো রেসিপি: স্বাদ, পুষ্টি ও প্রস্তুতপ্রণালির বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.