Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • সইফ আলি খানের উপর হামলায় গ্রেফতার নদিয়ার মহিলা

সইফ আলি খানের উপর হামলায় গ্রেফতার নদিয়ার মহিলা

Online Desk জানুয়ারি 28, 2025
WhatsApp-Image-2025-01-28-at-13.24.19_07431bd5.jpg

ওঙ্কার ডেস্কঃ বলি অভিনেতা সইফ আলি খানের হামলার ঘটনার তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার সেই ঘটনায় বাংলা থেকে গ্রেফতার হলেন এক মহিলা। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, সোমবার মুম্বই পুলিশের একটি বিশেষ দল নদিয়া জেলার বিভিন্ন জেলার তল্লাশি চালায়। শেষমেশ চাপড়া অঞ্চল থেকে ধরা পড়ে ওই মহিলা।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলার সঙ্গে যোগ রয়েছে হামলা কাণ্ডে অভিযুক্ত শরিফুল ফকিরের। পুলিশের দাবি, ওই মহিলার সাহায্যে নিয়েই ভারতে প্রবেশ করে শরিফুল। জানা গেছে, গ্রেফতার হওয়া মহিলা মুর্শিদাবাদের আন্দুলিয়া গ্রামের বাসিন্দা। ইতিমধ্যেই তাঁকে মুম্বইয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
গত ১৬ জানুয়ারি দুষ্কৃতীর হামলায় জখম হন বলিউড অভিনেতা সইফ আলি খান। সইফের নিজের বাড়িতেই ঘটে এই ঘটনা। মুহূর্তে ছড়িয়ে পড়ে সেই খবর। এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি অভিনেতার ঘরে ঢুকে ছুরি দিয়ে আঘাত করে। হামলার পর সইফকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় হাসপাতালে। পাঁচ দিন পর বাড়ি ফেরেন অভিনেতা।
গত ২৩ জানুয়ারির সন্ধ্যায় মুম্বই পুলিশের কাছে বয়ান দেন সইফ। তিনি জানান, ‘ঘটনার রাতে আমি আর করিনা নিজেদের ঘরে ছিলাম। হঠাৎ ছোট ছেলের চিত্কানর শুনে ওর ঘরে ছুটি।’ তিনি আরও বলেন, ছেলের ঘরে গিয়ে দেখেন এক অনুপ্রবেশকারী রয়েছে। সেখানে তার দেখভালকারীও আতঙ্কে চিৎকার করছিলেন। পরিস্থিতি সামাল দিতে ওই ব্যক্তিকে থামানোর চেষ্টা করেন সইফ। তখনই সইফের ওপর হামলা চালায় ওই ব্যক্তি। পুলিশ তদন্তে একের পর এক তথ্য উঠে আসছে। নতুন ধৃত মহিলার থেকে এই মামলার আরও তথ্য পাওয়া যাবে বলে আসা করছেন মুম্বই পুলিশ।

Post Views: 95

Continue Reading

Previous: আগামী ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে পারেন প্রধানমন্ত্রী মোদী
Next: কুম্ভমেলা স্পেশ্যাল ট্রেনে উঠতে না পেরে পুণ্যার্থীদের ধুন্ধুমার কাণ্ড উত্তরপ্রদেশে আতঙ্কিত যাত্রীরা

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.