Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি হাত ছাড়া হতে পারে সইফের, সমস্যা পিছু ছাড়ছে না নবাব পরিবারের

১৫ হাজার কোটি টাকার সম্পত্তি হাত ছাড়া হতে পারে সইফের, সমস্যা পিছু ছাড়ছে না নবাব পরিবারের

Online Desk জানুয়ারি 22, 2025
zsdetf

ওঙ্কার ডেস্কঃ নতুন বছরে একের পর এক বিপত্তি লেগেই রয়েছে নবাব পরিবারে। কয়েকদিন আগেই হামলা হয়েছে বলিউড অভিনেতা সইফ আলি খানের ওপরে। পাঁচ দিন পর বাড়ি ফিরেছেন অভিনেতা। এরই মাঝে নতুন সমস্যার আগমন। জানা যাচ্ছে মধ্যপ্রদেশে পতৌদি পরিবারের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি হাত ছাড়া হতে পারে। এই সম্পত্তিতে থাকা স্থগিতাদেশ তুলে নিয়েছে আদালত, তাই সম্পত্তি চলে যেতে পারে কেন্দ্রের হাতে।
২০১৫ সালেই মুম্বইয়ে অবস্থিত শত্রু সম্পত্তি সংক্রান্ত দপ্তরের তরফে ঘোষণা করা হয় ভোপালের নবাবের জমি সরকারি সম্পত্তি। এরপরই পতৌদি পরিবার আইনের দ্বারস্থ হয়। তারা দাবি করেন ওই সম্পত্তির মালিক তারাই। ২০১৫ সালে ওই সম্পত্তি অধিগ্রহণের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি সেই রাজ্যের হাই কোর্ট তা তুলে নিয়েছে। এবার শত্রু সম্পত্তি আইনে হাতছাড়া হতে পারে পতৌদি পরিবারের মালিকানা।
এই শত্রু সম্পত্তি আইন হল, ১৯৪৭ সালে ভোপাল ছিল এক প্রিন্সলি স্টেট। তাঁর শেষ নবাব ছিলেন হামিদুল্লা খান। সইফের বাবার দিদা ছিলেন তিনি। তাঁর বড় সন্তান আবিদা সুলতান ১৯৫০ সালে পাকিস্তানে চলে যান। দ্বিতীয় কন্যা সাজিদা সুলতান থেকে যান ভারতে। তিনি বিয়ে করেন সইফের ঠাকুরদা ইফতিকার আলি খান পতৌদিকে। এর ফলে সইফের ঠাকুরদা ওই সমস্ত সম্পত্তির আইনত উত্তরাধিকারী হন। ২০১৯ সালে আদালত জানিয়ে দেয়, সাজিদা সুলতান ওই সম্পত্তির বৈধ উত্তরসূরি। এবং তাঁর নাতি সইফ আলি খানের সেই সম্পত্তিতে অংশ রয়েছে। কিন্তু আবিদা পাকিস্তানে চলে যাওয়ায় এটিকে শত্রু সম্পত্তি বলে দাবি করা হয়। এরপরেই আদালত স্থগিতাদেশ তুলে নেওয়ায় নতুন সমস্যা দেখা দিয়েছে নবাব পরিবারে।

Post Views: 90

Continue Reading

Previous: ট্রাম্প প্রশাসনের দুই শীর্ষ আধিকারিকের সঙ্গে বৈঠকে জয়শঙ্কর, ফলাফল ইতিবাচক
Next: দিল্লি বিধানসভা নির্বাচনের দিন মহাকুম্ভে স্নান সারবেন মোদী, চলছে রাজনৈতিক তরজা

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.