Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • পাঁচ দিন পর হাসপাতাল থেকে ছুটি,অভিশপ্ত ফ্ল্যাট বদল সইফের

পাঁচ দিন পর হাসপাতাল থেকে ছুটি,অভিশপ্ত ফ্ল্যাট বদল সইফের

Online Desk জানুয়ারি 21, 2025
ZEdfv.png

ওঙ্কার ডেস্কঃ হাসপাতাল থেকে ছুটি পেলেন সইফ আলি খান। পাঁচ দিন পর বাড়ি ফিরছেন অভিনেতা। পরিবারের সদস্যরা আগে থেকেই পৌঁছে গিয়েছিলেন হাসপাতালে। দুপুর ২ টোর সময় কড়া নিরাপত্তার মধ্যে লীলাবতী হাসপাতালের বাইরে দেখা যায় সইফকে। চিকিৎসকদের মতে, টানা বিশ্রামে থাকতে হবে অভিনেতাকে। তাঁর শরীরের আঘাত গুলি গুরুতর, তাই বেশি নড়াচড়া করলে রক্তপাতের সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন শুয়েই থাকতে হবে অভিনেতাকে। এক সপ্তাহ কোনও ভাবেই বাড়ির বাইরে যেতে পারবেন না।
সোমবারই চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন সইফের ছুটির কথা। তবে ‘সৎগুরু শরণ’ আবাসনে নয়, আপাতত বান্দ্রার অন্য এক ফ্ল্যাটে থাকবেন সইফ। ইতিমধ্যেই সেখানে তাঁর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে। গত ১৬ জানুয়ারি দুষ্কৃতীর হামলায় জখম হন অভিনেতা। জানা যায়, বুধবার গভীর রাতে বান্দ্রা এলাকার অভিজাত সইফ আলি খানের ফ্ল্যাটে হানা দেয় এক দুষ্কৃতী। রাত প্রায় আড়াইটা নাগাদ ওই ব্যক্তিকে করিনার ছোট ছেলে জেহ্র ঘরের সামনে দেখতে পান এক মহিলা কর্মী। তাঁর চিৎকারেই ছুটে আসেন সইফ। এর পরই শুরু হয় হাতাহাতি। অভিযোগ, সেই সময়ই ধারালো ছুরি নিয়ে অভিনেতার উপর চড়াও হন ওই ব্যক্তি।
ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছেন অভিযুক্তকে। পুলিশের জেরায় উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজ়াদ ভারতীয় নাগরিকই নন। তিনি বাংলাদেশের বাসিন্দা। মাস সাতেক আগে মেঘালয়ের কাছে ভারত-বাংলাদেশ সীমান্তে ডাউকি নদী পেরিয়ে শরিফুল এ দেশে ঢুকে পড়েন। ভারতে নানা জায়গায় কাজের খোঁজ করে মুম্বইয়ে চলে যান তিনি। সেখানে তিনি কয়েক মাস কাজও করেন। কিন্তু চুরির অভিযোগে কাজ চলে যায় তার। তবে কি উদ্দেশ্যে তিনি সইফের বাড়িতে হামলা করেন তা এখনও স্পষ্ট নয়। চুরির উদ্দেশ্যেই শরিফুল ওই বাড়িতে ঢুকেছিল বলে পুলিশের দাবি।

Post Views: 89

Continue Reading

Previous: সরকারের ক্ষতি ১ কোটি ২০ লক্ষ টাকা, জমি কেলেঙ্কারিতে আইএএস অফিসারের পাঁচ বছরের কারাদণ্ড
Next: ভারত এবং মোদীর প্রশংসা, দুই ইউটিউবারকে ফাঁসি দিল পাকিস্তান?

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
wse.png

কুয়াশার মধ্যে গাড়ি চালানোর ভয়ঙ্কর অভিজ্ঞতা রণজয়ের! ভিডিও করে নিজেই জানালেন অভিনেতা

Online Desk মার্চ 6, 2026
FotoJet.jpg

পিছিয়ে গেল ‘প্রোফেসার বিদ্যা’! সেরার স্থান ছিনিয়ে নিল কোন ধারাবাহিক?

Online Desk মার্চ 6, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.